1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

ইফতারে হোক মজাদার চিকেন শর্মা

  • আপডেট সময় : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ৮৭ বার পঠিত

প্রতিদিনের ইফতারে পেয়াজু, বেগুনি আলুর চপ তো সবাই কম বেশি খেয়ে থাকি। এক খাবার খেতে খেতে অনেক সময় মনে হয় একটু বিশেষ কিছু হলে ভালো হতো। এই সব দিনে ইফতারে খাবারের ভিন্নতা আনতে তৈরি করতে পারেন মজাদার চিকেন শর্মা। এতে পেট ও ভরবে এবং খাবার পরিবেশনে এনে দেবে পূর্ণতা।

শর্মা রুটি তৈরিতে যা যা লাগবে

২ কাপ ময়দা
২ টেবিল চামচ গুড়া দুধ
১ চা চামচ লবন
১ চা চামচ ইস্ট
৩/৪ কাপ গরম পানি
২ টেবিল চামচ তেল

প্রনালী

প্রথমে ময়দার সঙ্গে শুকনা সব উপাদান মিশিয়ে নিতে হবে। এবার তেল মিশিয়ে সব কিছু একসঙ্গে ঝুরঝুরে করে মাখাতে হবে। তারপর আস্তে আস্তে গরম পানি দিতে থাকতে হবে। ভালো করে মথে একটি খামি তৈরি করতে হবে এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে ২ ঘণ্টার জন্য।

২ ঘণ্টা পর ময়দার খামি ৪/৫ টা ভাগ করতে হবে। এই পর্যায়ে রুটির মতো করে বেলতে হবে। তারপর চুলায় তাওয়া গরম দিতে হবে। বেশি আাঁচে তাওয়া দিয়ে আঁচ কমাতে হবে রুটি ছেকার সময়।

বুদবুদ করে ফুলে উঠলে রুটি উল্টায়ে দিতে হবে। রুটি পুরোপুরি ফুলে গেলে নামিয়ে রাখতে হবে।
চিকেন পুর তৈরিতে যা যা লাগবে

পরিমান মতো মুরগির বুকের মাংস (টুকরা করে কাটা)
টকদই
১/৪ ভাগ আদা রসুন বাটা
১ চা চামচ লেবুর রস
১ টেবিল চামচ গোল মরিচ গুড়া
১ টেবিল চামচ লবন
পরিমানমতো প্যাপরিকা পাউডার
১ টেবিল চামচ টমেটো সস

প্রনালী
সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ১ ঘণ্টার জন্য রেখে দিতে হবে ম্যারিনেট করার জন্য। তারপর ফ্রাইপ্যানে তেল নিয়ে ম্যারিনেট করা মিশ্রণটি ভালোভাবে কসিয়ে নিতে হবে। পানি টেনে আসলে চুলা থেকে নামিয়ে নিতে হবে।

শর্মা সস তৈরিতে যা যা লাগবে

তাহিনি সস ১/২কাপ, মেয়নিজ ১/২ কাপ, ২ টেবিল চামচ টক দই, ২ টেবিল চামচ
ফ্রেশ রসুন বাটা, স্বাদমতো চিনি এবং লবণ
এই সব উপকরণ একসঙ্গে মিশালে তৈরি হয়ে যাবে শর্মা সস।

শর্মা সালাদ তৈরিতে যা যা লাগবে

১/৪ কাপ ধনেপাতা কুচি, ১/৪ কাপ বাঁধাকপি কুচ, ১/৪ টেবিল চামচ টমেটো ও শসা কুচি
এই সকল উপাদান একসঙ্গে মেশালে তৈরি হয়ে যাবে সালাদ।

শর্মা বানানোর প্রনালী

রুটির উপর সস ব্রাশ করে নিতে হবে। তারপর সবজি ও চিকেন পুর একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার পুর মিশ্রিত সবজি একসঙ্গে মিশিয়ে রুটির উপর দিয়ে রোল করে নিতে হবে। এবার তাওয়াতে ছেকে নিলে তৈরি হয়ে যাবে মজাদার চিকেন শর্মা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park