1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ডিম ছাড়া যেভাবে তৈরি করবেন ‘বানানা প্যানকেক’

  • আপডেট সময় : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ৭৪ বার পঠিত

ডেজার্ট আইটেম হিসেবে ‘বানানা প্যানকেক’ বেশ জনপ্রিয়। হঠাৎ করে মেহমান চলে এলে বাসায় থাকা স্বল্প পরিমাণ দিয়েই এটি তৈরী করা যায়। আবার ইফতারেও চাইলে বানাতে পারেন এই বানানা প্যানকেক। ডিম ছাড়াও তৈরী করা যায় এটি।

দেখে নিন রেসিপি।
যা যা প্রয়োজন:

ময়দা ১ কাপ
চিনি ১ টেবিল চামচ
বেকিং পাউডার ১ চা চামচ
লবণ এক চিমটি পরিমাণ
পাকা কলা কচলে নেওয়া ১টি
দুধ ১ কাপ
গলানো মাখন বা তেল ২ টেবিল চামচ

যেভাবে তৈরী করবেন :

একটি পাত্রে ময়দা, চিনি, বেকিং পাউডার ও লবণ মিশিয়ে নিন। এটি একপাশে রেখে অন্য একটি পাত্রে পাকা কলাটি ভালো করে কচলে নিন যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটি মসৃণ হয়ে আসবে। এবারে কচলানো কলা, দুধ, গলানো মাখন বা তেল একত্রে শুকনো মিশ্রণটিতে ঢালুন।

এরপর সব ভালোভাবে মেশান। এবার চুলায় মোটামুটি আঁচে একটি প্যান গরম করুন। এতে তৈরী করা মিশ্রণটি একটু একটু করে গোলাকৃতি করে দিয়ে দিন। এরপর উপরে বুদবুদ উঠলে উল্টে দিন।

দুইদিকই হালকা বাদামি হয়ে এলে নামিয়ে ফেলুন। এভাবেই খুব সহজে তৈরী হবে ‘বানানা প্যানকেক’।
সূত্র : এনডিটিভি ফুড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park