1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

গরমে রান্নাঘর ঠান্ডা রাখার উপায়

  • আপডেট সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ৭৪ বার পঠিত

এ মৌসুমে গরমে নাজেহাল হতে হচ্ছে। অনেকেই গরমে অসুস্থ হয়ে পড়ছেন। চুলার গরম ঘরকে আরও উষ্ণ করে তোলে। তাই কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত চুলা বন্ধ করে দেওয়া ভালো। এতে ঘর বাড়তি গরম হবে না।সুস্থ থাকতে চাইলে এই তীব্র দাবদাহের সময়ে রান্নাঘর যতটা সম্ভব ঠান্ডা রাখা খুব জরুরি। জেনে নিন কিছু টিপস।

১. রান্নার সময় পরিবর্তন করুন। সকাল সকাল রান্নাঘরে ঢুকে দুপুর হওয়ার আগেই রান্নার পাঠ চুকিয়ে দিন। এতে তীব্র গরমের সময়টায় বিশ্রাম নিতে পারবেন নিজ রুমে।

২. দিনে দুইবার বা তিনবার খাবার রান্না করার বদলে একবারে রান্না শেষ করে ফেলুন।

৩. দ্রুত রান্না করা যায় এমন রেসিপি অনুসরণ করে অল্প সময়ের মধ্যে রান্না শেষ করে ফেলুন।

৪. রান্না ছাড়াই খাওয়া যায় এমন আইটেম বেছে নিতে পারেন দিনের যেকোনো একবেলায়। ফল, সালাদ এবং হালকা, সেদ্ধ খাবার খান। এই গরমে এসব খাবার হজমও হবে দ্রুত, আবার দীর্ঘক্ষণ রান্নাঘরে থাকার অস্বস্তি থেকেও মিলবে রেহাই।

৫. খাবার সেদ্ধ করার জন্য প্রেসার কুকার ব্যবহার করুন। এতে দ্রুত রান্না সম্ভব হবে।

৬. ঢিলেঢালা, পাতলা পোশাক পরুন রান্নার সময়।

৭. রান্নার আগে শাকসবজি কাটা, মসলার মিশ্রণ প্রস্তুত করা এবং এই জাতীয় অন্যান্য কাজগুলো অনেক সময় এবং শক্তি কেড়ে নেয়। তাই কিছু সময় বের করে আগে থেকেই প্রস্তুত করে রাখতে পারেন এগুলো। একবারে পেঁয়াজ কেটে রাখা বা একসঙ্গে অনেক সবজি কেটে রাখার মতো কাজগুলো অনেকটা সময় বাঁচিয়ে দেবে আপনার।

৮. রান্নাঘরে অবশ্যই এগজাস্ট ফ্যান ব্যবহার করবেন। রান্না করার সময় রান্নাঘরের জানালা খুলে রাখবেন।

৯. রান্নার সময় প্রচুর ঘাম হয়। এজন্য অবশ্যই হাইড্রেটেড থাকুন। ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে প্রতি ৫০০ মিলি পানিতে এক চিমটি লবণ এবং ২ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে পান করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park