1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

কাঁচা আমের জিভে জল আনা আচার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৮৪ বার পঠিত

গ্রীষ্মকালে আমের আচারের বিকল্প নেই। কাঁচা আমের সুস্বাধু আচারের কথা মনে পড়তেই জিভে জল এসে যায়। এই আচার বাসায়ই বানানো যায়।

যা লাগবে
আম (খোসাসহ টুকরা করা) ১ কেজি, গোটা সরিষা ২ চা–চামচ, পাঁচফোড়ন ৩ চা–চামচ, শুকনো লাল মরিচ ৫/৬টি, গোটা জিরা ১ চা–চামচ, ভিনিগার ২ চা–চামচ, আখের গুড় পরিমাণ মতো, সরিষার তেল ১ কাপ, লবণ স্বাদমতো বড় রসুন (খোসা ছাড়ানো কোয়া বের করে নেওয়া) ৩টি, মরিচের গুঁড়া ১ চা–চামচ, ধনে গুঁড়া ১ চা–চামচ, ভিনিগার প্রয়োজনমতো।

প্রস্তুত প্রনালি
প্রথমে একটি প্যানে সরিষা, পাঁচফোড়ন, জিরা ও শুকনো লাল মরিচ টেলে নিয়ে আধভাঙা করে নিন। এবার আরেকটি পাত্রে সরিষার তেল দিয়ে রসুনের কোয়াগুলো দিয়ে দিন। হালকা ভাজা হলে গুঁড়ো করে রাখা মশলার অর্ধেকটা দিয়ে দিন। এ পর্যায়ে আম যোগ করুন। একে একে ধনে গুঁড়া, মরিচের গুঁড়া ও লবণ দিয়ে নাড়তে থাকুন। এ সময় চুলার আঁচ মাঝারি রাখুন। গুড় যোগ করে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

আম সেদ্ধ হয়ে আসলে ভিনিগার দিয়ে দিন। সব শেষে আরেকটু সরিষার তেল ও গুঁড়ো করে রাখা বাকি মশলাটুকু দিয়ে ভালোভাবে নেড়ে নিন। ঠান্ডা হয়ে এলে বয়ামে ভরে নিয়মিত রোদে দিন। এতে তৈরি করা আচারটি দীর্ঘদিন ভালো রাখা যাবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park