1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

নিয়মিত মেডিটিশন ইতিবাচক সত্তাকে জাগিয়ে তোলে

  • আপডেট সময় : বুধবার, ২২ মে, ২০২৪
  • ২৯৮ বার পঠিত

মেডিটেশন চর্চায় একজন মানুষের ভাবনাটা ভালো হয়। আর মনের ভেতর ভালো ভাবনা এলেই ভালো মানুষ হওয়া ও দেশ গড়া সহজ হয়। এটি মানুষের ইতিবাচক সত্তাকে জাগিয়ে তোলে। তাই ঘরে ঘরে মেডিটেশন ছড়িয়ে দেওয়া ও নিয়মিত চর্চা এখন খুবই জরুরি।

বিশ্ব মেডিটেশন দিবসে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে কোয়ান্টাম আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

এদিন ভোর ৬টায় প্রাণায়াম বা দমচর্চা, প্রত্যয়ন, অনুভূতি আর ধ্যানে লীন হওয়ার পাশাপাশি ঘরে ঘরে মেডিটেশন চর্চার গুরুত্বকে তুলে ধরা হয়। ‘ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ’- এমন প্রতিপাদ্য নিয়ে দেশে চতুর্থবারের মতো এমন আয়োজন করা হয়েছে।

রাজধানী ছাড়াও দেশ-বিদেশের নানা স্থানে একযোগে উদযাপিত এ দিবসে মিলিত হন ধ্যানপ্রেমী নানা পেশার ও বয়সের মানুষ। দিবসটি উপলক্ষ্যে বিশেষ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তৃতা করেন- জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক আশরাফ আলী, ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনক হোসেন, মাছরাঙ্গা টেলিভিশনের রেজওয়ানুল হক, ৭১ টিভির শাহনাজ শারমিন। এ সময় আরও উপস্থিত ছিলেন- নাট্যব্যক্তিত্ব সালাহ উদ্দিন লাভলু, এনটিভির ফখরুল আলম কাঞ্চন, বাসস’র রুহুল গনি জ্যোতি, মাছরাঙ্গা টিভির রাশেদ আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আত্মশক্তির বিকাশ, রোগ নিরাময়, সাফল্য কিংবা প্রশান্তি লাভে মেডিটেশনের গুরুত্ব প্রমাণিত সত্য। প্রশান্তি আর সুখানুভূতি নিয়ে বিশ্বজুড়ে বর্তমানে প্রায় ৫০ কোটিরও বেশি মানুষ নিয়মিত ধ্যান বা মেডিটেশন করেন।

অনুষ্ঠানে কোয়ান্টাম মেথডের প্রবর্তক শহিদ আল বোখারী মহাজাতক অডিও বার্তায় বলেন, ভ্রান্ত জীবনাচারে সৃষ্ট বিভিন্ন রোগ থেকে মুক্তি ও টোটাল ফিটনেসের জন্য প্রয়োজন মেডিটেশন এবং সুস্থ জীবনাচার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park