1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

মোবাইল হাতে নিয়ে খাবার খাচ্ছেন, হতে পারে যেসব ক্ষতি

  • আপডেট সময় : রবিবার, ২ জুন, ২০২৪
  • ৭৩ বার পঠিত

আমাদের জীবনের একটা বড় সময় জুড়ে ফেলেছে মোবাইল ফোন। এই যন্ত্রটি আমাদের জীবনের এতটাই দখল করে নিয়েছে যে খাওয়া-দাওয়া, ওঠা-বসা সব সময়ই মনোযোগ থাকে ফোনের দিকে। কেউ কেউ তো সকাল, দুপুর বা রাতের খাবার খাওয়ার সময়ও মোবাইল ফোন হাতছাড়া করে না। এই কারণে তারা বেশি সময় ধরে খাবার খেতে থাকে।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের অভ্যাস স্বাস্থ্যের জন্য খুবই বিপজ্জনক। এমনটা করা মানে নিজেই রোগকে আমন্ত্রণ জানানো। শিশুদের মধ্যেও এই অভ্যাস দেখা যায়। অনেক সময় বাবা-মায়েরা খাওয়ানোর সময় শিশুর হাতে মোবাইল দেন। কখনও আবার শিশুর জেদের কাছে তারা হার মানেন। কিন্তু, এটা করা তাদের সন্তানের জন্য মোটেও ঠিক নয়। খাওয়ার সময় স্মার্টফোন ব্যবহার করলে তিনটি রোগের ঝুঁকি বাড়ে।

আসুন জেনে নিই খাবার খাওয়ার সময় মোবাইল ব্যবহারে হতে পারে যেসব ক্ষতি-
১.খাবার খাওয়ার সময় ফোন ব্যবহার করলে খাবার সঠিকভাবে প্রক্রিয়াজাত হয় না। এই কারণে ওজন বাড়তে থাকে। এই অবস্থায় মেটাবলিজম ধীরগতির কারণে, ডায়াবেটিসের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।

২. খাওয়ার সময় ফোন ব্যবহার করলে পুরো মনোযোগ ফোনেই থাকে। এই কারণে, আপনি আপনার খিদের চেয়ে বেশি খাবার খেয়ে ফেলেন। অতিরিক্ত খাওয়ার কারণে স্থূলতার সমস্যা বাড়তে পারে। স্থূলতা বৃদ্ধির কারণে শরীরে নানা রোগের প্রকোপ দেখা দেয়।

৩. খাবার খাওয়ার সময় সব মনোযোগ ফোন ব্যবহারের দিকে থাকে। এ কারণে, খাবার সঠিকভাবে চিবানো হয় না এবং সরাসরি গিলে ফেলা হয়। তাই খাবার হজম হয় না এবং হজমের সমস্যা হতে পারে। পেট ব্যথা ও কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা দিতে পারে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park