1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

গরম থেকে বাঁচতে বারবার সাবান মেখে গোসল, ত্বকের হতে পারে যে ক্ষতি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ৬৭ বার পঠিত

প্রচণ্ড গরমে জনজীবন বিপন্ন। গরম থেকে বাঁচতে অনেকেই বারবার সাবান মেখে গোসল করেন। এতে ঘাম, ধুলো-ময়লা যেমন ধুয়ে যায়, তেমনই শরীরে তরতাজা ভাবও আসে। তবে বার বার ক্ষার-যুক্ত সাবান মেখে নিজের অজান্তেই ত্বকের ক্ষতি করছেন নাতো?

দিনে কত বার গোসল করবেন বা করবেন না তা একান্তই ব্যক্তিগত ব্যাপার। তবে প্রতি বার গায়ে ক্ষার-যুক্ত সাবান মাখার প্রয়োজন নেই। গোসল করার পর তরতাজা লাগলেও আদতে তা ত্বকের জন্য ক্ষতিকর। ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে পড়ার প্রবণতা বাড়তে থাকে ঘন ঘন সাবান ব্যবহারের ফলে। গায়ে র‌্যাশ, চুলকানির সমস্যা বেড়ে যেতে পারে।

এবিষয়ে ত্বকের চিকিৎসকেরা বলছেন, এই সমস্যা থেকে রেহাই পেতে সপ্তাহে তিন থেকে চার দিন সাবান মাখা যেতে পারে। রোজ সাবান মাখতে হলে এমন সাবান বেছে নিতে হবে, যেগুলোর মধ্যে ক্ষারজাতীয় কোনো রাসায়নিক নেই। সেক্ষেত্রে গ্লিসারিন, হায়ালুরনিক অ্যাসিড, নিয়াসিনামাইড কিংবা ইউরিয়া দেওয়া তরল সাবান ব্যবহার করা যেতে পারে।

গরমকালেও ত্বকে ময়েশ্চারাইজার বা ক্রিম মাখতে হবে। বিশেষ করে শরীরের খসখসে বা অতিরিক্ত শুষ্ক অংশগুলোতে। যেমন- পিঠ, ঘাড়, কনুই, নিতম্ব, হাঁটু, গোড়ালি এবং দুই পায়ে নিয়মিত ময়েশ্চারাইজার লাগাতে হবে। শুধু ‘মাইল্ড’ কোনও বডিওয়াশ দিয়ে স্নান সেরে নিলেই ত্বকের সম্পূর্ণ যত্ন নেওয়া যায় না।

বডি লোশন বা ময়েশ্চারাইজারও ত্বকের ধরন বুঝে কিনতে হয়। গ্লিসারিন, হায়ালুরনিক অ্যাসিড, নিয়াসিনামাইড কিংবা ইউরিয়া এবং শিয়া বাটার- যার যেটি প্রয়োজন সেই বুঝে ময়েশ্চারাইজার কিনতে পারেন।

গরমে বারবার গোসলের ক্ষেত্রেও কিছু বিষয় খেয়াল রাখা জরুরি। যেমন- যতই গরম পড়ুক, অনেকক্ষণ পানির তলায় থাকা যাবে না। খুব বেশি হলে ১০ মিনিট আপনি শাওয়ারের নিচে থাকতে পারেন। রোদ থেকে ফিরে গোসল করা ঠিক নয়, কমপক্ষে ৫-১০ মিনিট বিশ্রাম নিয়ে গোসল করা উচিত।

[

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park