1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

ঘরোয় যে পানীয়তে কমবে ওজন, শরীর থেকে দূর হবে দূষিত পদার্থ

  • আপডেট সময় : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ২২৫ বার পঠিত

দিনভর ব্যস্ততায় ঠিকমতো খাওয়ার সময় নেই। বাড়ি থেকে নাকেমুখে কিছু গুঁজেই অফিসের জন্য দৌড়। যে দিন বাড়ির খাবার আনছেন না, সে দিন বাইরের খাবারেই পেট ভরাতে হচ্ছে। বাড়ি ফিরে হয় অনলাইনে অর্ডার দিচ্ছেন, অথবা রাস্তা থেকেই রোল-চাউমিন কিনে খেয়ে ফেলছেন। রোজের এ সব অভ্যাসও শরীরে টক্সিন বা দূষিত পদার্থ জমা করছে। ঘরেই এমন কিছু পানীয় আমরা বানাতে পারি, যা শরীরকে পুরোপুরি ‘ডিটক্স’ করবে। চলুন জেনে নিই, কী কী সে সব পানীয়।
১. বড় মুখের একটি জার বা কাচের বোতল নেবেন। এ বার সেটি জল দিয়ে ভর্তি করে, তাতে খোসা সমেত ছোট ছোট টুকরো করে কাটা ফল ফেলে দেবেন। মরসুমি যে কোনও ফল নিতে পারেন। এ বার জলে কয়েকটি পুদিনা পাতা দিয়ে জারের মুখ বন্ধ করে ফ্রিজে রেখে দিন। সারা রাত ফ্রিজে রেখে দিলে ভাল। পর দিন সেই জলই অল্প অল্প করে খান।

উপকারিতা: ফলের রস ও ফাইবার সমৃদ্ধ এই জল খেতেও সুস্বাদু এবং বার বার চা-কফি কিংবা প্যাকেটবন্দি ফলের রস বা নরম পানীয়ের থেকে অনেক বেশি উপকারী ও স্বাস্থ্যকর। হজমে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমায়, মেদ ঝরায়, তা ছাড়া এর মধ্যে থাকা ভিটামিন ও খনিজ উপাদান শরীরে পুষ্টি জোগায়।

২. বানাতে পারেন শশার ‘ডিটক্স’ ওয়াটার। একটি কাচের বোতলে তিন থেকে চার টুকরো শশার টুকরো নিন। তার পর তাতে যোগ করুন লেবুর রস এবং পুদিনা পাতা। শেষে পরিমাণমতো জল দিয়ে বোতলের মুখ আটকে নিন। ভাল করে ঝাঁকিয়ে তুলে রাখুন ফ্রিজে। কয়েক ঘণ্টা পরে পান করুন।

উপকারিতা: এই পানীয় শরীরের আর্দ্রতা ধরে রাখে, মেদ ঝরাতেও উপকারী। নিয়মিত খেলে গ্যাস-অম্বলের সমস্যাও দূর হবে।
৩. ডাবের জল দিয়েও বানাতে পারেন ‘ডিটক্স’ পানীয়। এই পানীয় তৈরি করতে আপনার প্রয়োজন পড়বে ১ গ্লাস ডাবের জল, ১ চামচ লেবুর রস এবং পুদিনা পাতা। এ ক্ষেত্রে একটি গ্লাসে ডাবের জল নিয়ে তাতে যোগ করুন লেবুর রস ও পুদিনা পাতা। এই তিন উপকরণ ভাল করে মিশিয়ে কাচের বোতলে ঢেলে রাখুন। তার পর ফ্রিজে রেখে দিন। ৩ থেকে ৪ ঘণ্টা বাদে ফ্রিজ থেকে বের করে খেতে পারেন।

উপকারিতা: এই পানীয় শরীর আর্দ্র রাখবে এবং জমে থাকা টক্সিনও বার করে দেবে। নিয়মিত খেলে হজমের সমস্যা কমবে। শরীর ও মনের ক্লান্তি দূর হবে।

৪. তরমুজের ‘ডিটক্স’ পানীয়ও খুব উপকারী। পানীয় বানাতে প্রয়োজন ৬-৭ টুকরো তরমুজ, লেবুর রস। একটি কাচের জারে তরমুজের ওই ৬/৭টি টুকরো, লেবুর রস যোগ করে তাতে পরিমাণমতো জল ঢালুন। পুদিনা পাতাও মেশাতে পারেন। তার পর সেই পানীয় ফ্রিজে রেখে দিন কয়েক ঘণ্টা। ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা পান করলেই আরাম পাবেন।

উপকারিতা: গরমের দিনে শরীর ঠান্ডা রাখবে তরমুজের ‘ডিটক্স’ পানীয়। তরমুজের ভিতরের যে লালচে রং, তার উৎস হল লাইকোপেন, যা আসলে একটি অ্যান্টিঅক্সিড্যান্ট। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, এই লাইকোপেনের প্রভাবে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। শুধু তা-ই নয়, কিছু ক্ষেত্রে ক্যানসার প্রতিরোধী হিসাবেও কাজ করে এই যৌগ।

৫. জিরে-ধনে-মৌরির জল: একদম ঘরোয়া এই ‘ডিটক্স’ পানীয় বাঙালি বাড়িতে বেশ জনপ্রিয়। পানীয়টি বানাতে হলে পরিমাণমতো জলে এক চামচ গোটা জিরে, ধনে এবং মৌরি মেশান। এ বার এই মিশ্রণ রেখে দিন সারা রাত। সকালে ঘুম থেকে উঠে জল ছেঁকে নিয়ে পান করুন।

উপকারিতা: এই পানীয় নিয়মিত খেলে পেট ঠান্ডা থাকবে, সেই সঙ্গে ত্বকের একাধিক সমস্যাও দূর হবে। গ্যাস-অম্বলের সমস্যা থাকলে, তা কমে যাবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park