1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

যেভাবে রান্না করবেন কম ক্যালরির খিচুড়ি

  • আপডেট সময় : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ৬৫ বার পঠিত

শীত-গ্রীষ্ম, বর্ষাসহ প্রায় মৌসুমেই খিচুড়ি খাওয়া যায়। এই খাবারটি সহজে রান্না করা যায়, আবার স্বাদেও পুষ্টিগুণে ভরপুর। তবে অনেকেই ডায়েট করার কারণে খিচুড়িতে চাল দিতে চান না। কেননা চালে অনেক ক্যালোরি থাকে। আজকের রেসিপি তাদের জন্য। চাল ছাড়াই কী করে লো কার্ব খিচুড়ি তৈরি করবেন? চলুন জেনে নেই।

কিমা খিচুড়ি

উপকরণ-
ডালিয়া ১ কাপ
মুসুর ডাল ১ কাপ
সবজি (পছন্দমতো) টুকরো করা ২ কাপ
কিমা ৫০০ গ্রাম
ভেজিটেবল অয়েল ৩ বড় চামচ
গোটা জিরে ১ চা চামচ
পেঁয়াজ (কুচি) ১ টা
আদা বাটা ১ চা চামচ
রসুন বাটা ২ চা চামচ
টমেটো (কুচি) ২ টো
ধনে গুঁড়ো ২ চা চামচ
জিরে গুঁড়ো ১ চা চামচ
হলুদ গুঁড়ো ২ চিমটে
গরম মশলা ১ বড় চামচ
চিকেন স্টক কিউব ২ টো
নুন স্বাদমতো
গুঁড়ো মরিচ ১ চা চামচ

প্রণালি-
ডলিয়া ও চাল একসঙ্গে ভালো ভাবে ধুয়ে নিন। পানি ফেলে দিয়ে ২০ মিনিট ডালিয়া শুকোতে দিন। এবার প্রেশার কুকারে অল্প আঁচে তেল গরম করে জিরে ফোড়ন দিন। অল্প ভাজা হলে পেঁয়াজ দিয়ে বাদামি রং ধরার আগেই আদা-রসুন বাটা দিয়ে দিন। মিনিট খানেক পর গুঁড়া মশলা দিয়ে ভাল করে ভেজে নিন। তারপর টমেটোর টুকরোগুলো ঢেলে দিয়ে নাড়তে থাকুন। খানিকক্ষণ পর দেখবেন মশলা আর তেল আলাদা হয়ে গিয়েছে। এবার কিমা আর মসুর ডাল দিয়ে রাঁধুন। এই মিশ্রণে সবজি, ডালিয়া, চিকেন স্টক কিউব, মশলা, নুন ও মরিচ দিয়ে প্রেশারে বসিয়ে রাখুন। একবার হুইসল দেওয়ার পর আঁচ কম রেখে আরও দুটো হুইসল বাজতে দিন। তারপর আঁচ নিভিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। কুকারের ঢাকনা খুলে গরম গরম খিচুড়ি পরিবেশন করুন।

সাবুর ডায়েট খিচুড়ি

উপকরণ-
সাবু ১ কাপ
মসুর ডাল ১ কাপ
ডিম ২ টো
মাঝারি পেঁয়াজ ২ টো
রসুন ৪ কোয়া
দারুচিনি ১১/২ ইঞ্চি
ছোট এলাচ ৫ টা
লবঙ্গ ৫ টা
সাদা জিরে গুঁড়ো ১/২ চা চামচ
ধনে গুঁড়ো ১/২ চা চামচ
তেজপাতা ৫ টা
গোটা শুকনো মরিচ ২ টো
গোলমরিচ গুঁড়ো গোটা তিনেক
নুন ও চিনি স্বাদমতো
গরম মশলার গুঁড়ো ১/২ চা চামচের একটু কম
আদা বাটা ১ ইঞ্চি
ঘি ২ টেবিল চামচ
কিশমিশ ১ টেবিল চামচ

প্রণালি-
সাবু, ডাল পানিতে ধুয়ে পানি ঝরিয়ে কাপড়ের ওপর একটু শুকিয়ে নিন। দুটো ডিম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, আদাবাটা, গরম মশলা গুঁড়ো দিয়ে ফেটিয়ে নিন। এবার সাবু ও ডালের সঙ্গে ডিম মিশিয়ে ভালো করে মাখুন। ১৫ মিনিট রাখার পরে কড়াইতে ঘি দিয়ে পেঁয়াজ কুচি ভেজে তুলে নিন। ওই ঘিয়ে গোটা গরমমশলা, তেজপাতা, রসুন, কিশমিশ, সাবু-ডাল দিয়ে মাঝারি আঁচে ভালো করে ভেজে নিন। এর মধ্যে ৮ কাপ পানি দিন। নুন, স্বাদমতো মিষ্টি, টুকরো আলু দিয়ে দিতে হবে মিশ্রণটি ফুটতে দিন। ফুটে উঠলে ভাল করে নেড়ে আঁচ কমিয়ে ঢাকা দিতে রাখুন। মাঝে মাঝে নেড়ে দিন। খিচুড়ি ফোটার সময় হলে মরিচ দিন। সাবু-ডাল সেদ্ধ হলে পেঁয়াজ ভাজা খিচুড়িতে মিশিয়ে দিন। সামান্য ঘি ছড়িয়ে পরিবেশন করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park