1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

কৃতি, আলিয়ারা ডায়েটের পাশাপাশি ওজন কমাতে মেনে চলেন এই ৩ নিয়ম

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭২ বার পঠিত

বলিউড শুধু বিনোদন দেয় না, ওজন কমানোর অনুপ্রেরণাও জোগায়। এসব তারকাদের কথা বললেই কল্পনায় ভেসে ওঠে স্লিম ফিট ফিগার। শরীর সম্পর্কে বেশ সচেতন তারা। ফিট থাকতে সবসময় মানেন ডায়েট। মাঝে মাঝে তারকাদের জিমে যাওয়া আর পানিতে চুমুক দেওয়ার ভিডিও দেখা যায় সামাজিক মাধ্যমে। এসব দেখে অনেক তরুণীই স্বপ্ন দেখেন তাদের মত ফিট হওয়ার। তবে তাদের সেই স্বপ্ন পূরণ করতে মেনে চলতে হবে কিছু নিয়মও। ধরে নিলে চলবে না জিমে যাওয়াই একমাত্র পন্থা। কেননা বলিউডের এসব তারকারা জিম করার পাশাপাশি নিষ্ঠার সঙ্গে মেনে চলেন কিছু নিয়ম। চলুন জেনে নেই এমন তিনটি নিয়ম।

১) ওজন নিয়ন্ত্রণে খাওয়া-দাওয়াতেও রাশ টানা জরুরি। বাইরের প্রক্রিয়াজাত খাবার খাওয়ার অভ্যাস বদলে ফেলুন। তবে মুখরোচক খাবার একেবারে খাওয়া বন্ধ করে দেবেন, তাও নয়। ২০ শতাংশ মতো বাইরের খাবার খেতে পারেন। বাকি ৮০ শতাংশ খাবার যেন স্বাস্থ্যকর হয়।

২) সকালে উঠেই কয়েক পা হেঁটে আসা মানেই শরীরচর্চা হয়ে গেল না। জিমে অথবা বাড়িতে— নিয়ম করে ওজন তোলা, কার্ডিয়ো এবং আরও অন্যান্য শরীরচর্চাও রোজের ফিটনেস রুটিনে রাখুন। বাড়িতে যোগাসনও করতে পারেন। প্রতিদিন সময় না পেলেও সপ্তাহে অন্তত ৪ দিন শরীরচর্চা করাটা প্রয়োজন।

৩) ওজন কমাতে শুধু খাওয়া কমালে চলবে না। শারীরিক কার্যকলাপও বজায় রাখতে হবে। প্রতি দিন হাঁটাহাঁটির অভ্যাস করুন। অন্তত ৭ থেকে ৮ হাজার পা। না হলে ওজন কমানো সত্যিই মুশকিল হয়ে যাবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park