1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

মন খারাপ থাকলে যে কাজগুলো করতে ভুলবেন না

  • আপডেট সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৬ বার পঠিত

পৃথিবীতে এমন কোনও মানুষ নেই যিনি খারাপ সময় বা মন খারাপের মুখোমুখি হননি। আসলে মন খারাপের কোনও নির্দিষ্ট সমীকরণ নেই। ঘুম থেকে উঠেও কারও মন খারাপ হতে পারে। কেউ আবার অফিসে, পথে-ঘাটে কোনও পরিস্থিতির কারণে মন খারাপের শিকার হতে পারেন। এমন হলে যে কাজগুলোর দিকে মনোযোগ দিতে হবে-
১. শরীরের দিকে খেয়াল রাখা সবথেকে গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত ঘুম হয়েছে কিনা, যথেষ্ট পরিমাণে পানিজল খেয়েছেন কিনা, সুষম খাদ্য গ্রহণ করেছেন কিনা এবং অতি অবশ্যই কিছু শরীরচর্চা বা কমপক্ষে একটু হাঁটাহাঁটি করেছেন কিনা, এই কয়েকটি কাজে শুধু শরীর নয়, মন ও ভাল থাকে।
২. সারাদিনের চেকলিস্ট নতুন করে তৈরি করুন। মন খারাপ থাকলে জোর করে কোনও কাজ করবেন না। এতে সমস্যা বাড়বে। স্ট্রেসে থাকলে প্রোডাক্টিভিটি থেকে একটু দূরে থাকা ভাল। আপনার মন শান্ত থাকলে তবেই আপনি কাজে ফোকাস করতে পারবেন।

৩. এই সময়ে বড় সিদ্ধান্ত নেবেন না। তা সে কাজ নিয়েই হোক বা ব্যক্তিগত কোনও বিষয়। সময় সুযোগ বুঝে বাইরে একটু হেঁটে আসুন। বাড়ির ছাদেও যেতে পারেন। প্রকৃতির মধ্যে থাকলে মন ভাল হবে নিমেষেই।

৪. কাছের বন্ধুদের সঙ্গে কথা বলুন, বা কফি ডেটে সময় কাটান। সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন। যত বেশি সম্ভব বিশ্রাম নিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park