1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

গ্যাসের আগুনে রুটি ছেঁকে খেলেই কি সমস্যা হয়?

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪২ বার পঠিত

বাঙালির প্রথম পছন্দ হলো ভাত। এই খাবার সারা দিনে একবার না খেলে মনটা কেমন কেমন করে। তবে এমন ভাতপ্রিয় বাঙালিদের মধ্যে অনেকেই জানেন যে দিনে দুইবার এই খাবার খাওয়া উচিত নয়। তাই তারা দিনে অন্তত একবার আটার রুটি খান।

তাতেই শরীর থাকে সুস্থ-সবল।
তবে বর্তমানে কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষজ্ঞ আবার রুটিকে নিয়েও একটা সতর্কবাণী শুনিয়ে রেখেছেন। তাদের মতে, গ্যাসের আগুনে রুটি ছেঁকে খেলে নাকি একাধিক জটিল অসুখ নিতে পারে পিছু। তাই তারা এভাবে রুটি ছেঁকে খেতে বারণ করেন।

তবে প্রশ্ন হলো, এই কথার পেছনে কি কোনো যুক্তি আছে, নাকি পুরোটা মিথ ছাড়া আর কিছু নয়? সেই প্রশ্নের উত্তর পাবেন আজকের প্রতিবেদনে। তাহলে ঝটপট প্রতিবেদনটি পড়ে নিন।

সেরা খাবার রুটি​

আটার তৈরি রুটিতে রয়েছে ফাইবারের ভাণ্ডার। যেই কারণে এই খাবার খেলে সুগার বাড়ে না।

এমনকি কোষ্ঠকাঠিন্য থেকে মেলে মুক্তি। শুধু তা-ই নয়, এতে উপস্থিত ফাইবার দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে। যার ফলে আজেবাজে খাবার খাওয়ার প্রবণতাও কমে। এতে দ্রুত হ্রাস পায় ওজন। এর পাশাপাশি আটার রুটিতে কিছুটা প্রোটিন এবং প্রয়োজনীয় সব ভিটামিন ও খনিজ থাকে।

তাই দেহে পুষ্টির ঘাটতি মেটাতে চাইলে নিয়মিত রুটি খেতেই হবে। তাতেই উপকার মিলবে হাতেনাতে।
গ্যাসের আগুনে রুটি ছেঁক দেওয়া কি উচিত?​

এই প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞরা বলেন, গ্যাস আবিষ্কার হয়েছে কয় দিন হলো, যুগের পর যুগ ধরে তো চুলার আগুনেই সরাসরি রুটি ছেঁকে খাওয়া হতো। তার জন্য কারো কোনো সমস্যা হয়েছে বলে জানা নেই। তাই গ্যাসের আগুনে রুটি ছেঁকলে যে সমস্যা হবে, এই ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই বললেই চলে। বরং রুটি ছেঁকে না খেলে তা কাঁচা থেকে যেতে পারে। আর এই ধরনের রুটি খেলে পেটে ব্যথা, ডায়ারিয়া ও বমির মতো সমস্যাও হতে পারে। তাই নিয়মিত গ্যাসে রুটি ছেঁকে খান।

​মাথায় রাখবেন যে নিয়ম​

অনেকেই রুটি ছেঁকার সময় তা পুড়িয়ে ফেলেন। আর এই ধরনের রুটি নিয়মিত খাওয়া উচিত নয়। এই ভুলটা করলে শরীরের হাল বিগড়ে যাবে। এমনকি পিছু নিতে পারে ক্যান্সারের মতো জটিল অসুখও। তাই চেষ্টা করুন ছেঁকার সময় যাতে রুটি না পুড়ে যায়। বরং রুটি ফুলে গেলেই তা আগুন থেকে নামিয়ে নিন। তাহলেই তা খেয়ে মেটাতে পারবেন পুষ্টির ঘাটতি। এমনকি পেটের সমস্যা পিছু নিতে পারবে না বলেও জানান পুষ্টিবিদরা।

দিনে কয়টি রুটি খাবেন

প্রতিটি মানুষের কাজের ধরন আলাদা। এমনকি শরীরের বিপাকের হারও ভিন্ন। যে কারণে কে কতটি রুটি খাবেন, তা আগে থেকে বলে দেওয়া সম্ভব নয়। তবে কোনো একজন সুস্থ মানুষ চাইলে দিনে ২ থেকে ৪টি আটার রুটি খেতেই পারেন। তবে ডায়াবেটিস থাকলে অবশ্যই একজন বিশেষজ্ঞ পুষ্টিবিদের পরামর্শ নিন। তার পরই কতটি রুটি খাবেন তা ঠিক করুন। নইলে পরিস্থিতি খারাপ দিকে যেতে সময় লাগবে না।

কারা মেপে খাবেন?​

অনেকেরই রুটিতে অ্যালার্জি থাকে। তারা ভুলেও এই খাবার খাবেন না। নইলে পিছু নিতে পারে গ্যাস, এসিডিটির মতো সমস্যা। এ ছাড়া কোলাইটিস, আইবিএসের মতো পেটের সমস্যাতেও এড়িয়ে চলুন রুটি। তার বদলে আপনারা ভরসা রাখতে পারেন ভাতের ওপর। তাতেই সুস্থ-সবল জীবন কাটাতে পারবেন। দূরে থাকবে বহু সমস্যা।

সূত্র : এই সময়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park