1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ঝটপট তৈরি করুন চিজি অমলেট

  • আপডেট সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৭ বার পঠিত

চিজ খেতে পছন্দ করেন না এরকম মানুষের সংখ্যা নেহাতই হাতে গোনা। ডিম, পাস্তা, টোস্টের সঙ্গে চিজের কিন্তু একটা দারুণ সম্পর্ক রয়েছে। ডিমের সঙ্গে চিজ মিশিয়ে যেমন সুন্দর ওমলেট বানানো যায় তেমনই কিন্তু টোস্টের সঙ্গে যদি মেশে একটুকরো চিজ স্লাইস তাহলেও কিন্তু তা দেখতে বেশ লাগে। ডিম দিয়ে সাত তাড়াতাড়ি নানা রকম খাবার বানিয়ে নেওয়া যায়। এছাড়াও যখন খুশি তা খাওয়া যায়। বাড়িতে অতিথি এলে যেমন চটজলদি ডিমের ওমলেট বানিয়ে দেওয়া যায় তেমনই কিন্তু খিদে পেলেও ৫ মিনিটে বানিয়ে নেওয়া যায়। ডিমের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ পুষ্টি। ব্রেকফাস্টে তাই অনেকেরই পছন্দ এই চিজি অমলেট। রাতে হোক কিংবা সকালে যখন গরম অমলেটের মধ্যে থেকে চিজ গলে জিভে পড়ে তখনকার মনের যে অনুভূতি তা কিন্তু ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না। শিশুর টিফিনেও বৈচিত্র আনতে নিত্যনতুন খাবার তৈরি করতে হয়। আর তাই কম সময়ে সুস্বাদু আর স্বাস্থ্যকর খাবার তৈরি করতে চাইলে চিজ প্রেমীদের জন্য রইল দারুণ স্বাদের ৪টি চিজ অমলেট রেসিপি।

জেনে নিন রেসিপি—

প্লেন চিজ অমলেট- ডিম, এক চামচ দুধ, স্বাদমত লবণ, গোলমরিচের গুঁড়ো আর সামান্য মাখন একসঙ্গে ভালো করে ফেটিয়ে নিন। এবার তা ১০ মিনিট রাখুন। প্যানে অয়েল ব্রাশ করে ডিম ঢেলে দিন। চিজের স্লাইস দিয়ে সাবধানে উল্টে নিলেই তৈরি চিজ অমলেট।

মাশরুম-সসসেজ ওমলেট- স্বাস্থ্যকর ব্রেকফাস্ট কিংবা ব্রাঞ্চ হিসেবে কিন্তু এই রেসিপি খুবই হিট। ডিম ফেটিয়ে নিন। সঙ্গে দিন দুধ, চিলি ফ্লেক্স, মাখন , লবণ আর গোলমরিচ। মাশরুম আগে থেকে ভালো করে ধুয়ে নিয়ে ভাপ তুলে রাখুন। এবার প্যানে তেল বা বাটার দিয়ে ডিম দিন। ওপর থেকে ছোট ছোট টুকরো করে মাশরুম, সসেজ ছড়িয়ে দিন। লো আঁচে রেখে খানিকক্ষণ ঢেকে রাখুন। এবার উলটে নিলেই তৈরি ওমলেট।

চিজ সবজির ওমলেট- ডিম ভেঙে ওর মধ্যে লবণ, গোলমরিচের গুঁড়ো, গাজর কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, মরিচ আর ক্যাপসিকাম কুচি মিশিয়ে নিন। এবার তা ভালো করে ফেটিয়ে নিন। প্যানে তেল ব্রাশ করে নিতে হবে। এবার ডিমের গোলা ছড়িয়ে চুলার আঁচ কমিয়ে দিন। চিজ স্লাইস আর ধনেপাতা কুচি দিয়ে ঢেকে দিন। ফুলে উঠলে নামিয়ে নিলেই তৈরি ওমলেট।

এগ পটাটো ওমলেট- আলু সেদ্ধ করে মাখন, গোলমরিচ, লবণ দিয়ে মেখে নিন। এবার প্যানে মাখন ব্রাশ করে ডিমের গোলা দিন। চিজ স্লাইস দিন। এরপর আলুর পুর দিয়ে দিন ওর মধ্যে। চুলা আল্প আঁচে রাখুন। ফুলে উঠলেই নামিয়ে নিন। ডিনারে খুবই ভালো লাগে এই ওমলেট।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park