1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বিয়ে উপলক্ষে ত্বক উজ্জ্বল করতে যা খাবেন

  • আপডেট সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭২ বার পঠিত

বিয়ে বাড়ির মূল আকর্ষণ থাকে বর-কনে। আর এই দিনে কনে চায় তাকে যেন দেখতে সবচেয়ে সুন্দর লাগে। বিয়ের তারিখ ঠিক হয়ে থাকলে আর দেরি না করে এখনই নিজের যত্ন নিতে শুরু করে দিন। ত্বকের পরিচর্যার পাশাপাশি খাবারের দিকেও মনোযোগী হতে হবে।

কিছু স্বাস্থ্যকর পানীয় আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়াতে দারুণভাবে কাজ করবে।
আজকের প্রতিবেদনে জানাব এমন কিছু খাবারের কথা, যেগুলো খেলে ত্বক হবে উজ্জ্বল। তাই আপনারও যদি সামনে বিয়ে থাকে তাহলে ত্বকে উজ্জ্বলতা বাড়াতে কী খাবেন জেনে নিন।

১. বিটরুটের রস

বিটরুটে আছে ভিটামিন সি।

এটি বলিরেখা ও শুষ্ক ত্বক প্রতিরোধ করতে সাহায্য করে। এতে কিছু পরিমাণে লাইকোপিন ও স্কোয়ালিনও রয়েছে। যা ত্বকের বয়স কমাতে সাহায্য করতে পারে এবং আপনাকে অভ্যন্তরীণ দীপ্তি এনে দেয়।

২. গাজরের রস

গাজরে রয়েছে বিটা ক্যারোটিন, ভিটামিন সি ও ভিটামিন ই।

এগুলো আপনার ত্বককে ডিটক্সিফাই করতে সাহায্য করে, রোদে পোড়া প্রতিরোধ করে এবং প্রাকৃতিক আভাসহ ত্বকের স্থিতিস্থাপকতা উন্নত করে।
৩. কারি পাতার রস

কারি পাতার অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। এছাড়াও এই পাতায় জৈব সক্রিয় যৌগ রয়েছে যা আপনার ত্বককে অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করতে পারে, ফলে কোষ পুনরুজ্জীবিত হয়।

৪. আমলকির রস

আমলকি হলো ভিটামিন সি এর একটি শক্তিশালী উৎস, যা কোলাজেন উৎপাদন বাড়িয়ে দেয়। এটি ত্বকের স্থিতিস্থাপকতা ও দৃঢ়তা বজায় রাখার জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান।
a
এছাড়াও এটি বলিরেখা, সূক্ষ্ম রেখা ও বার্ধক্যের দাগ কমাতেও পরিচিত।
তাহলে আপনি কীসের জন্য অপেক্ষা করছেন? আপনার বিয়ের আগে এই চারটি উপাদানযুক্ত পানীয় পান করুন আর স্বাস্থ্যকর ত্বক ও সামগ্রিকভাবে সুস্বাস্থ্য উপভোগ করুন। কিন্তু সব সময় মনে রাখবেন, সংযমই হলো সুস্থতা ও সৌন্দর্যের চাবিকাঠি। তাই এদিকেও খেয়াল রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park