1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

যেভাবে পেঁয়াজ কাটলে আর কাঁদতে হবে না

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭১ বার পঠিত

রান্না করতে ভালবাসেন, অথচ পেঁয়াজ কাটার নাম শুনলেই গায়ে জ্বর আসে, এমন আছেন অনেকেই। অথচ আমাদের প্রায় সব রান্নাতেই পেঁয়াজের ব্যবহার আছেই। বিরিয়ানি, কোর্মা থেকে, চিলি চিকেন, ফ্রায়েড রাইস, চাউমিন বা চিকেন স্টেক, চিকেন স্ট্যু, যাই বলুন না কেন তাতেই পেঁয়াজের ব্যবহার হয়ই। অথচ সেই পেঁয়াজ কাটতে গিয়েই চোখ জ্বলে পানি বেরিয়ে কান্নাকাটি একাকার ব্যপার।

আর এই কারণেই রান্না করতে ভালবাসলেও পেঁয়াজ কাটতে চান না অনেকেই। আসলে পেঁয়াজ কাটলে তা থেকে বেরিয়ে আসে সালফেনিক অ্যাসিড। তা অন্য এনজাইমের সঙ্গে মিশে সারফার গ্যাস তৈরি করেন।

আজকের প্রতিবেদনে জানবেন পাঁচটি নিয়ম।

যেগুলো অনুসরণ করলে আর কাঁদতে হবে না। চলুন তাহলে জেনে নেওয়া যাক।
১) পেঁয়াজের খোসা ছাড়িয়ে ১ ঘণ্টা ডিপ ফ্রিজারে ভরে রাখুন। ফ্রিজ থেকে বের করে সেই পেঁয়াজ কাটলে চোখে আর পানি আসবে না।

২) পেঁয়াজ কাটার সময়ে যত ধারালো ছুরি ব্যবহার করবেন, ততই কম কাঁদতে হবে। অবাক লাগলেও এই পদ্ধতি কাজ করে। পেঁয়াজের কোষে কম ক্ষতি করে ধারালো ছুরি। তাই খুব বেশি এনজাইম বের হয় না।

৩) পেঁয়াজের খোসা ছাড়িয়ে ১৫ থেকে ২০ মিনিট ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখতে পারেন।

এতে সালফেনিক অ্যাসিড ধুয়ে যাবে আর কাটার সময় চোখে পানি আসবে না। তবে পেঁয়াজ এ ক্ষেত্রে অনেক পিচ্ছিল হয়ে যায়। তাই সাবধানে ছুরি ব্যবহার করা উচিত।
৪) মোমবাতি জ্বালিয়ে কিংবা গ্যাসের আঁচের সামনে রেখে পেঁয়াজ কাটুন। এতে আগুনের শিখা পেঁয়াজের সারফার গ্যাস টেনে নেবে।

৫) প্রথমে পেঁয়াজ দুই টুকরো করে কাটা দিকটি ঘুরিয়ে চপিং বোর্ডের উপর রাখুন। কাটা দিকটি উন্মুক্ত থাকলেই সমস্যা হবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park