1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

মিষ্টি আলু কি ওজন কমাতে সাহায্য করে?

  • আপডেট সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৪ বার পঠিত

আলু খেতে পছন্দ করে না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আমাদের সব তরকারিতেই যেন আলুর ছোঁয়া থাকে। তবে মিষ্টি আলু তেমনভাবে জায়গা করে নিতে পারেনি সবার মনে। মিষ্টি আলু বা রাঙা আলু এমন একটি খাবার, যা শরীর ভালো রাখতে সাহায্য করে।

যদিও এর মিষ্টি স্বাদের জন্য অনেকেই এড়িয়ে চলতে পছন্দ করেন। কমলা, বাদামি ও বেগুনি রঙের আলুটির উপকারিতা জানলে অবাক হবেন। জেনে নেওয়া যাক, এই আলু সিদ্ধ করে নিয়মিত খেলে কী কী স্বাস্থ্য উপকার হতে পারে।

অনেকে আবার ক্যালোরির ভয়ে মিষ্টি আলু খেতে চান না।

মিষ্টি আলুর স্বাদ মিষ্টি হলেও এটি একটি কম ক্যালোরি ও উচ্চ ফাইবারযুক্ত খাবার, যার ফলে পেট অনেকক্ষণ ভরা থাকে। এতে ওজনও কমতে সাহায্য করে।
মিষ্টি আলুতে পুষ্টির কোনো অভাব নেই। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি, পটাশিয়াম ও আঁশের মতো পুষ্টি উপাদান।

যা শরীরের ইমিউনিটি ধরে রাখতে সাহায্য করে। শরীরকে সুস্থ রাখতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চাইলে এই সবজিকে খাবার তালিকায় রাখতে পারেন।
নিয়মিত মিষ্টি আলু খেলে সর্দি, কাশি, ফ্লু ও অন্যান্য ভাইরাসজনিত রোগের ঝুঁকি অনেকটাই কমে। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন সি। তা ছাড়া রয়েছে পটাশিয়াম, যা রক্তচাপ বাড়তে দেয় না, ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে।

সূত্র : দ্য ওয়াল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park