1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

প্রাক্তনের স্মৃতি থেকে বেরিয়ে আসবেন যেভাবে

  • আপডেট সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭০ বার পঠিত

ভাগ্যে না থাকলে শত চেষ্টা করেও কাউকে প্রেমের বন্ধনে আটকে রাখা সম্ভব হয় না। তখন আলাদা হতেই হয়। কিন্তু সমস্যা হচ্ছে, প্রেমে ছ্যাঁকা খাওয়ার পর অনেকেই একেবারে ডিপ্রেশনে চলে যান। তখন সারাদিন তাদের মনে ঘুরতে থাকে পুরনো কথা।

কিছুতেই আর সেখান থেকে বেরিয়ে আসতে পারেন না। এমনকী ব্রেকআপের পর বন্ধুবান্ধবদের থেকেও তারা আলাদা হয়ে যান।
তবে এমন মানসিক অবস্থাতে তো আর চিরকাল থাকা যায় না। বরং এর থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে।

আর সেই কাজে আপনাকে সাহায্য করতে পারে এই প্রতিবেদন। তাই ঝটপট প্রতিবেদনটি পড়ে নিন।
বন্ধুদের সঙ্গে কাটান সময়​

বন্ধুরা হলো জীবনের লাইফলাইন। এদের ছাড়া জীবনটা একরকম অচল।

তাই এমন পরিস্থিতিতে সবার প্রথমে বন্ধুদের কাছে যান। তাদের কাছে নিজের মনের কথা খুলে বলুন। তারপর দেখবেন এমন মানসিক অবস্থায় তারা সবসময় আপনার পাশে থাকবেন। এমনকী এই সমস্যা থেকে বেরিয়ে আসার কাজে তারা আপনাকে সকলভাবে সাহায্য করবেন। আর তাদের সঙ্গে সময় কাটাতে কাটাতে আপনিও পুরনো সম্পর্ক থেকে বের হয়ে আসতে পারবেন।

দেখবেন তার কথা আর মনে পড়ছে না। আপনার কাছেও আর খারাপ লাগছে না।
​নিজেকে ব্যস্ত রাখুন​

আমাদের মস্তিষ্ক কোনোমতেই বর্তমানে থাকতে চায় না। বরং তা বারবার অতীত বা ভবিষ্যতে ছুটে যায়। যেই কারণে হৃদয়ে দোলা দেয় বেদনা। আজেবাজে চিন্তা ভিড় করে মনে। তাই এখন থেকে মনকে বর্তমানে ব্যস্ত রাখতে হবে। আর সেই কাজে সাফল্য পেতে চাইলে কাজ করতে থাকুন। অফিসে গিয়ে নিজের কাজ মন দিয়ে করুন। নিজেকে কাজে ডুবিয়ে রাখুন। তাতেই দেখবেন মনে বিরাজ করবে শান্তি। উল্টে কর্মজীবনে হবে উন্নতি।

পরিবারের সঙ্গে সময় কাটান​

পরিবারের সদস্যরা সবসময়ই আমাদের ভালো চান। তারা আমাদের একান্ত আপন। তাই কেউ পাশে না থাকলেও এই মানুষগুলো আমাদের পাশে থাকেন। তাই মন আনছান করে উঠলে নিজের কাছের মানুষগুলোর কাছে যান। তাদের কাছে পুরো বিষয়টা খুলে বলুন। দেখবেন, তাতেই আপনার মনের ভার কমে যাবে। আপনি পুরনো সব স্মৃতি ভুলে আবার নতুন করে সব শুরু করতে পারবেন।

নিজের পছন্দের কাজ করুন​

এই সময় মনকে ভালো রাখতে চাইলে আপনাকে নিজের পছন্দের কাজ করতে হবে। সেক্ষেত্রে বই পড়া, খেলাধুলা, গান, সিনেমা দেখা– আপনি যা পছন্দ করেন, তাই আবার নতুন করে করা শুরু করে দিন। তাহলেই দেখবেন হৃদয় থেকে পুরনো কথা নেমে যাবে। ধীরে ধীরে সবটা ভুলে যাবেন আপনি। আর এটিই আপনার বড় সাফল্য। তাই আজ থেকেই এই কাজে লেগে পড়ুন।

ব্যায়াম করুন​

প্রতিদিন অন্ততপক্ষে ৩০ মিনিট ব্যায়াম করুন। তাহলেই নিজের ওপর ভালো থাকার বিশ্বাস জন্মাবে। সব দুঃখ ভুলে হাসিখুশি থাকতে পারবেন। শুধু তাই নয়, নিয়মিত জিমে ঘাম ঝরালে শরীর ও স্বাস্থ্যের হাল ফেরাতে পারবেন। তাই ব্রেকআপের দুঃখ ভুলে মন চাঙ্গা রাখতে চাইলে নিয়মিত এক্সারসাইজ করতে ভুলবেন না।

সূত্র : এই সময়

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park