1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

পাকা পেঁপের সঙ্গে যে খাবার খেলে হতে পারে বিপদ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৬৭ বার পঠিত

ত্বকের জেল্লা বাড়াতে পেঁপের জুড়ি নেই। হজমের গোলমাল কমানো এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে পেঁপে। এছাড়া শরীরকে টক্সিনমুক্ত রাখতেও সাহায্য করে। তবে পেঁপের সঙ্গে কিছু খাবার খেলে উপকার তো হবেই না, বরং বিপজ্জনক হয়ে উঠতে পারে।

দেখা যাক এ বিষয়ে কি পরামর্শ দিয়েছেন চিকিৎসক ও পুষ্টিবিদরা। চলুন জেনে নেওয়া যাক।
পেঁপে ও চা-কফি

পেঁপের মধ্যে রয়েছে ‘প্যাপেইন’ এবং চা, কফির মধ্যে ‘ক্যাফিন’। এই দুটি উপাদান একসঙ্গে শরীরে নানা রকম জটিলতা সৃষ্টি করতে পারে।

যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে, তাদের জন্য এই দুই খাবারের যোগ বিপজ্জনক হয়ে উঠতে পারে। পেঁপে ও চা-কফি একসঙ্গে খেলে হজমের সমস্যা হতে পারে।

পেঁপে ও প্রোটিন

প্রোটিন শরীরের জন্য অত্যন্ত উপকারী। প্রোটিনের অভাবে নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে।

কিন্তু পেঁপের সঙ্গে প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া ঠিক হবে না। এতে পেটের গোলমাল দেখা দিতে পারে। পাকা পেঁপের সঙ্গে মাংস, ডিম-এ ধরনের খাবার খাবেন না। এমনকি একই দিনে এসব খাবার একসঙ্গে না খাওয়াই ভালো।
পেঁপে ও লেবু

সাইট্রাস জাতীয় ফলের মধ্যে লেবু আমাদের প্রতিদিনের খাবারে প্রায়ই থাকে।

পেঁপের সঙ্গে ভুলেও লেবু খাওয়া ঠিক হবে না। এই দুটি ফল একসঙ্গে খেলে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে যেতে পারে। পেটের নানা সমস্যা হতে পারে।

পেঁপে ও দুগ্ধজাতীয় খাবার

দুধ বা দুগ্ধজাতীয় খাবার শরীরের জন্য খুবই উপকারী, তবে পেঁপের সঙ্গে একেবারেই নয়। দুগ্ধজাত যে কোনো খাবারই পেঁপের সঙ্গে খেতে নিষেধ করেছেন পুষ্টিবিদরা। পেঁপের সঙ্গে যদি ক্রিম, চিজের মতো উচ্চমাত্রার ফ্যাট যুক্ত খাবার খান তাহলে হজমে সমস্যা হবে। পেট ভার, পেট ফাঁপা হতে পারে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park