1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

দুপুরের খাবারের পর যে খাবার ওজন কমাবে দ্রুত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১৪৯ বার পঠিত

কর্মব্যস্ত দিনে কায়িক শ্রম বা শারীরিক ব্যায়াম করা খুব একটা হয়ে উঠে না। সারাদিন বসে থাকতে থাকতে শরীরে মদে জমে, সেই সঙ্গে বাড়ে ওজনও। কিন্তু এভাবে চলতে থাকলে বিপদ খুব নিকটে। তাই শরীরের ওজন কমানো খুবই জরুরি।

সে ক্ষেত্রে মেদ ঝরাতে অন্য সব নিয়ম মেনে চলার পাশাপাশি প্রতিদিন খাদ্যতালিকায় জায়গা দিতে হবে কিছু খাবারের। আর তাতেই দ্রুত ওজন কমানো সম্ভব।
এছাড়া ওজন নিয়ন্ত্রণে না থাকলে শরীরের পিছু নেবে একাধিক জটিল রোগ। আর সে তালিকায় থাকবে ডায়াবেটিস, হাইপ্রেশার, কোলেস্টেরল থেকে শুরু করে একাধিক অসুখ।

তাই আজ থেকেই ওজন কমান। আর ওজন কমাতে ডায়েটে পরিবর্তন আনুন।

সে ক্ষেত্রে দুপুরের খাবারের তালিকায় ফাস্টফুড, জাঙ্কফুড, বাড়ির তৈরি তৈলাক্ত খাবার এবং মিষ্টি বাদ দিতে হবে। তার বদলে নতুন কিছু খাবারের শরণাপন্ন হন।

কোন খাবার খাবেন, তা ভাবছেন? চলুন জেনে নিই।
আপেল
কথায় আছে- অ্যান অ্যাপেল আ ডে কিপস ডিজিজ অ্যাওয়ে। তাই একাধিক রোগের ফাঁদ এড়াতে চাইলে দুপুরে খাবার খাওয়ার পর একটা আপেল খেতেই পারেন। নিয়মিত প্রতিদিন একটি আপেল খেলে আপনার শরীরের ওজন দ্রুতই কমবে। কারণ এতে রয়েছে ফাইবারের ভাণ্ডার।

আর এই ফাইবার অনেকক্ষণ পেট ভরিয়ে রাখে। যার ফলে খিদে পায় কম। সেই সুবাদে ওজন কমে আসবে। তাই দুপুরের খাবারের পর একটা গোটা আপেলকে জায়গা করে দিতে ভুলবেন না।

অ্যাভোকাডো

বিদেশি ফল অ্যাভোকাডোর স্বাস্থ্যগুণে ভরপুর। শরীরের মেদ কমাতে এর জুড়ি মেলা ভার। এতে রয়েছে ভিটামিন সি। যার ফলে দূরে থাকে একাধিক জটিল রোগ। শুধু তাই নয়, এতে মজুত ফাইবারের গুণে বিপাকের হার বাড়ে। ফলে ওজন কমতে সময় লাগে না। তাই দুপুরে একদিন আপেল খেলে, অন্য দিন একটি গোটা অ্যাভোকাডো খেতেই পারেন। তবে দিনে একটার বেশি অ্যাভোকাডো নয়। এতে হিতে বিপরীত হতে পারে।

ব্রকোলি

খাদ্যতালিকায় ব্রকোলি রাখতেই পারেন। কারণ হিসেবের খাদ্যতালিকায় ব্রকোলির আপনার শরীরকে সুস্থ রাখবে। এ সবজিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। আর এই উপাদান দেহের প্রদাহ কমায়। যার ফলে একাধিক ক্রনিক অসুখ শরীর ঘেঁষতে পারে না। শুধু তাই নয়, এতে মজুত ভিটামিন সি। এ সবজিতে বেশ কিছুটা পরিমাণে ফাইবারও রয়েছে। যার ফলে ব্রকোলি খেলে পেট ভরা থাকে। দ্রুত ঝরে যায় মেদ। একাধিক সংক্রামক অসুখও দূরে রাখে ব্রকোলি।

গাজর

আপনার শরীর ফিট রাখতে গাজরের জুড়ি নেই। এ সবজির ক্যালোরি ভ্যালু খুবই কম। সেই সঙ্গে এতে পর্যাপ্ত পরিমাণে ফাইবারও মজুত রয়েছে। যার ফলে দুপুরে গাজর খেলে ওজন কমে। এ ক্ষেত্রে সালাদ হিসেবেও খেতে পারেন গাজর। আবার চাইলে পাঁচমিশালি সবজির তরকারিতে মেশাতে পারেন গাজর। তাতেই উপকার মিলবে বলে জানালেন বিশেষজ্ঞরা।

ডাল

দুপরের খাবারে যে কোনো ডাল খাদ্যতালিকায় রাখুন। অল্প ভাত, রুটি যাই খান না কেন, সঙ্গে এক বাটি ডাল অবশ্যই রাখবেন। কারণ ডালে রয়েছে প্রোটিন, কার্ব ও পর্যাপ্ত ফাইবার। যার ফলে এই খাবার খেলে বাড়ে পেশিশক্তি। এমনকি দ্রুতই কমে যায় ওজন। রোজ খাবারে অবশ্যই খাদ্যতালিকায় ডালকে জায়গা দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park