1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

পূজায় ভিন্ন স্বাদের মুচমুচে ‘চিকেন পোটলি’

  • আপডেট সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১৬৮ বার পঠিত

পূজার সময়টা যেমন ভালো ভালো খাবার খাওয়ার, তেমনই চুটিয়ে আড্ডা দেওয়ার। আর আড্ডার সময় যদি মজাদার কোনো খাবার সামনে থাকে, তাহলে আড্ডার আনন্দ হবে দ্বিগুণ। আর বন্ধুরা যদি আপনার বাড়িতেই আড্ডা জমাতে আসেন, তখন বাড়িতে একটু ভিন্ন স্বাদের আয়োজন করতে চাইলে অল্প কিছু উপাদান দিয়েই তৈরি করে ফেলুন মজাদার ‘চিকেন পোটলি’। তাহলে এই সহজ রেসিপিটা করে সবাইকে চমকে দিতে পারেন। ভিন্ন স্বাদে শারদীয়া আড্ডা বেশ ভালোই জমে উঠবে।

যা যা প্রয়োজন—

পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, আদা, সুগন্ধী গুঁড়ো, সয়া সস, অয়স্টার সস, স্প্রিং অনিয়ন, ফিলো শিট (এর বদলে বাড়িতে পাতলা ময়দার লেচি বেলে নিতে পারেন), স্বাদ মতো লবণ

রান্নার পদ্ধতি:

প্রথমে কড়াইতে দুই টেবিল চামচ তেল দিন। একটু গরম হলে তাতে কুচো করে কাটা পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ একসঙ্গে দিয়ে নাড়তে থাকুন। তাতে ছোট ছোট করে কাটা মাংসের টুকরোগুলো দিয়ে দিন। বাকি মশলা আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। তারপর সসগুলো দিন। সেটা কিছুক্ষণ নাড়তে থাকুন। একটি বাটিতে মিশ্রণটি নামিয়ে রেখে ঠান্ডা হতে দিন।

এবার ফিলো শিটগুলো নিন। হাতের পাতায় রেখে আঙুল দিয়ে গোলাকার করে নিন। তার মাঝখানে পরিমাণ মতো মাংস আর মশলার পুর দিন। এবার স্প্রিং অনিয়নকে সূতোর মতো ব্যবহার করে থলের আকারে ভালভাবে বেঁধে নিন। আবার কড়াইয়ে তেল দিন। তা গরম হলে মাঝারি আঁচে ৫ থেকে ৬ মিনিট এই পোটলিগুলো ভেজে নিন। একটু প্লেটে পছন্দের সসের সঙ্গে ছুটির বিকেলে পরিবেশন করুন। আপনার হাতের জাদুতে মুগ্ধ হবেন প্রিয় জনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park