1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

রিঠার গুণে পরিষ্কার হবে ঘরের মেঝে

  • আপডেট সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৮০ বার পঠিত

ব্যস্ততার পরে সবাই চায় নিজের ঘরে বিশ্রাম নিতে। আর ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলে মনও থাকে ফুরফুরে। নানা করণে ঘরের মেঝে নোংরা হতে পারে। সাধারণত রান্নাঘর বা ঘরের মেঝে পরিষ্কার করার জন্য লিক্যুইড সাবানই বেছে নেন সবাই।

তবে বাড়ি-ঘর পরিষ্কার রাখতে পারেন প্রকৃতিক উপায়েও। সেটা কীভাবে চলুন জেনে নিই।
রিঠার কথা অনেকেরই জানা। প্রাকৃতিক ক্লিনজার ও কন্ডিশনার হিসেবে কাজ করে রিঠা।

এটি আবার চুলের যত্নেও অনেকে ব্যবহার করেন। তবে ঘরও যে পরিষ্কার করা যেতে পারে তা অনেকেই জানেন না।
যেভাবে তৈরি করবেন রিঠার তরল সাবান

প্রথমে গরম পানিতে ৪০টার মতো রিঠা ফল ভিজিয়ে রাখুন। রিঠার খোসা নরম হয়ে গেলে হাত দিয়ে চটকে নিন।

এর পর বীজগুলো তুলে ফেলে দিন। এরপর বাকি মিশ্রণটা ফুটিয়ে তৈরি করে ফেলুন রিঠার তরল সাবান।
যেভাবে ঘর পরিষ্কার করবেন

ঘর মোছার পানিতে রিঠার তরল সাবানের পাশাপাশি অল্প ভিনিগার, লবণ ও এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন এবং মেঝে মুছে ফেলুন। এটা মেঝেতে থাকা দাগ-ময়লা উঠতে সাহায্য করবে। পাশাপাশি ব্যাকটেরিয়াও দূর করবে।

অথবা রিঠা দিয়ে তৈরি লিক্যুইড সাবানে কয়েক ফোঁটা লেবুর রস ও এসেনশিয়াল অয়েল মিশিয়ে দিন। এটি শুধু ঘরের মেঝেতে নয় হ্যান্ডওয়াশের হিসেবেও কাজ করবে।
এদিকে রান্নাঘর পরিষ্কার করতে গিয়েও অনেকে হিমশিম খান। তারা এই রিঠার তৈরি সাবান ব্যবহার করতে পারেন। রান্নাঘরের জানলা কাচ, দরজা পরিষ্কার করতে সেখানে স্প্রে করুন। এরপর কয়েক মিনিট অপেক্ষা করুন। এবার স্ক্রাব বা ভিজা কাপড় দিয়ে মুছে নিন। এতে ময়লা, দাগছোপ দূর হবে। এ ছাড়া রান্নাঘরের দেয়াল পরিষ্কার করতে হালকা গরম পানিতে রিঠার সাবান ও ভিনিগার মিশিয়ে দিন এবং দেয়ালে লাগিয়ে রুখুন। কয়েক মিনিট পর ভিজা তোয়ালে দিয়ে মুছে নিন। এতে রান্নাঘরের সমস্ত তেলচিটে দাগ, ময়লা পরিষ্কার হবে।

সূত্র : এই সময়

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park