1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

শত চেষ্টায়ও ওজন কমাতে পারছেন না, জেনে নিন আসল কারণ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৬৩ বার পঠিত

শত চেষ্টা করেও ওজন কমাতে পারছেন না। কোন কিছুকে দোষারোপ করার আগেই জেনে নিন আসল কারণ। আড়ালে কলকাঠি নাড়ছে কয়েকটি জিন। আবার ধরুন, সব সময়ে মনটা খাই খাই করছে, বিরিয়ানি-মাংস, কাবাব দেখলে লোভ সামলাতে পারছেন না- এই সবের পিছনেও নাকি আছে সেই জিনই। খাওয়ার এই যে অদম্য বাসনা, তার বেশির ভাগই নাকি জিনের নির্দেশে হয়। এমনই দাবি করেছেন ইটিএইচ জুরিখ ইউনিভার্সিটির জীববিজ্ঞানীরা।

‘দ্য নেচার’ বিজ্ঞানপত্রিকায় এই নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। গবেষক লরা হিন্টে জানিয়েছেন, শরীরের নানা কোষের মধ্যে ফ্যাট কোষের ‘স্মৃতিশক্তি’ নাকি খুব প্রখর। সেটা কেমন? লরা ব্যাখ্যা দিচ্ছেন, এই কোষগুলিকে পরিচালনা করে যে সব জিন, তারাই আসল কলকাঠিটা নাড়ে। কোন জিনিসটি আপনি খেতে বেশি ভালবাসেন ও বার বার খেতে চান, সেটি খাওয়ার জন্যই আপনাকে বাধ্য করবে সেই জিন। চাইলেও সেই অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারবেন না। তারা দেখেছেন, এমসি৪আর, লেপটিন, বিএসএন, এনটিআরকে২ নামক কয়েকটি জিন স্থূলত্বের জন্য দায়ী। এই জিনগুলির কোনও একটি শরীরে থাকলেই স্থূলত্বের শিকার হতে হবে।

কয়েকটি ইঁদুরের উপর পরীক্ষা করে বিজ্ঞানীরা এই দাবি করেছেন। বিজ্ঞানীরা বলেছেন, ওই সব জিন রয়েছে এমন কয়েকটি ইঁদুরকে আলাদা করে পরীক্ষা করা হয়। দেখা গিয়েছে, বাকিদের তুলনায় ওই ইঁদুরগুলিই বেশি চিনি জাতীয় খাবার খেতে পছন্দ করছে। শুধু তা-ই নয়, বার বার খেতে চাইছে।

‘নেচার জেনেটিক্স’-এ একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছিল কয়েক মাস আগে। সেখানে কেমব্রিজ ইউনিভার্সিটির এপিডেমিয়োলজি বিভাগের গবেষকেরা দাবি করেছিলেন, বিএসএন জিনটি যাদের শরীরে রয়েছে, তাদের স্থূলত্বের হার অনেক বেশি। ওই সব মানুষেরা খুব তাড়াতাড়ি ফ্যাটি লিভার ও টাইপ ২ ডায়াবিটিসেও আক্রান্ত হবেন। প্রায় ৫০ হাজার জনের উপর সমীক্ষা চালিয়ে ও তাদের ‘বডি মাস ইনডেক্স’ দেখে এমন দাবিই করেছিলেন বিজ্ঞানীরা। সমীক্ষায় আরও দেখা গিয়েছিল, ব্রিটেনে প্রায় ১০ হাজার মানুষের শরীরে ওই জিনটি রয়েছে এবং তারা সকলেই স্থূলত্ব ও ডায়াবিটিসের শিকার।

স্থূলত্বের সঙ্গে জিনের সম্পর্ক নিয়ে গবেষণা অনেক দেশেই চলছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই নিয়ে গবেষণা আরও এগিয়ে গেলে বোঝা যাবে, কীভাবে স্থূলত্ব ও তার সঙ্গে সম্পর্কিত অসুখবিসুখগুলিকে নিয়ন্ত্রণ করছে জিন। তখন এ থেকে পরিত্রাণের উপায়ও বের করা সহজ হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park