1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

সকালের যে নাশতায় ঝরবে পেটের মেদ

  • আপডেট সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১১৯ বার পঠিত

শরীরে অতিরিক্ত মেদের কারণ কম শারীরিক কসরত, অত্যধিক শুয়ে বসে থাকা, অস্বাস্থ্যকর রুটিন এবং ফাস্ট ফুড। এসব কারণে যদি একবার মেদ জমতে শুরু করে তবে তার থেকে পরিত্রাণ পাওয়া কঠিন। ব্যস্ততার কারণে সঠিক উপায় অবলম্বন করে শরীরের বাড়তি মেদকে ঝরিয়ে ফেলার সময় সাধারণত থাকে না। তাই ব্রেকফাস্টে অন্য কিছু খাওয়ার বদলে এই পানীয়টি খেলে, পেটও ভরবে।

এর মধ্যে উপস্থিত স্বাস্থ্যকর উপাদানগুলো শরীরের অনেক জটিল রোগকে প্রতিরোধ করবে। কীভাবে তৈরি করে খাবেন এই পানীয় তা নিয়েই আজকের প্রতিবেদন। চলুন জেনে নেওয়া যাক।
একটি আনারসের অর্ধেক অংশ ছোট টুকরো করে কেটে নিন।

সঙ্গে একটি গোটা কলাকে স্লাইস করে কেটে দিয়ে দিন। আগেরদিন রাতে ভিজিয়ে রাখুন এক চামচ ফ্ল্যাক্স সিড। আর দিন এক চামচ মধু ও কয়েকটি কুচিয়ে রাখা আমন্ড।
উপকরণগুলো ভালো করে ব্লেন্ড করে নিন।

খাওয়ার আগে ওপরে আমন্ড কুচি ও কয়েকটি মাখানা দিয়ে দিলে মন্দ হবে না। এক গ্লাস এই পানীয় খেলেই বেশ কিছুটা সময় আপনার পেট ভরে থাকার অনুভূতি হবে। ফলে ব্রেকফাস্টে আর অন্য কিছু খাওয়ার প্রয়োজন পড়ে না। মেদ গলে ঝটপট।

আনারসে ভিটামিন , ম্যাঙ্গানিজ, পটাশিয়াম রয়েছে।

রয়েছে প্রচুর পরিমাণে হজমকারী এনজাইম। এই ফলে রয়েছে ব্রোমেলেন, যা ওজন কমায়। আনারসে প্রচুর পরিমাণে বি ১২ , থায়ামিন থাকে। এই উপাদানগুলো হজমে সাহায্য করে। ভিটামিন সি ওজন কমাতে সাহায্য করে। তাই খাবারের তালিকায় আনারস রাখলে একদিকে যেমন পেট ভরবে তেমনই শরীরের বাড়তি ক্যালোরিও কমবে। লো ক্যালোরির মিষ্টি এই ফলে থাকে প্রচুর ফাইবার। খিদে কমায় ফলে সাহায্য করে ওজন কমাতেও।
ফাইবার সমৃদ্ধ কলা খেলে অনেকক্ষণ পেট ভরা অনুভূত হয়। তখন অন্য খাবার খাওয়ার আগ্রহ কমে যায়। এতে ওজন বেড়ে যাওয়ার আশঙ্কাও কমে। পুষ্টিবিদদের মতে, যারা কলা খেতে পছন্দ করেন তারা বিভিন্ন খাবারের পরিবর্তে খাদ্য তালিকায় কলা রাখতে পারেন। এটি ওজন কমাতে সাহায্য করবে। হলুদ রঙের কলা এনার্জি এনে দেয় এবং পাকস্থলীকে সক্রিয় রাখতেও সাহায্য করে।

অল্প পরিমাণ ফ্ল্যাক্স সিড খেলেই শরীর প্রোটিন, মনোস্যাচুরেটেড ফ্যাট, ওমেগা ৩ ও ওমেগা ৬ ফ্যাটি অ্যাসিড, থায়ামিন, ম্যাঙ্গানিজ ও ম্যাগনেসিয়ামের গুণ পাওয়া যায়।

সূত্র : আজকাল

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park