1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

শীতে ত্বকের পোড়া দাগ দূর করবে তেঁতুল, যেভাবে ব্যবহার করবেন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৫৭ বার পঠিত

শীতের রোদে ট্যান পড়ে না, একথা পুরোপুরি ঠিক নয়। শীতের সকালের রোদ খানিকটা মিষ্টি হলেও বেলা বাড়লে এর তীব্রতা বাড়ে। আর সেই রোদে পোড়ে ত্বক। বিভিন্ন ফেসপ্যাক, ক্রিম ব্যবহার করেও অনেক সময় রোদে পোড়া দাগ দূর করা যায় না।

তবে ঘরোয়া উপকরণে চাইলে এ ট্যান দূর করা সম্ভব। কীভাবে ব্যবহার করবেন, চলুন জেনে নিই।
১ চামচ তেঁতুলের ক্বাথ, ১ চামচ হলুদ ও ২ চামচ বেসন নিয়ে একটি ফেসপ্যাক তৈরি করে নিন। এই প্যাক পুরো মুখে ও ঘাড়ে লাগিয়ে ১০ মিনিট রেখে দিন।

তার পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক ত্বকের কালচে দাগ তুলতে সাহায্য করে। তৈলাক্ত ত্বক থাকলে এই ফেসপ্যাক বেশ উপকারী।
২ চামচ তেঁতুলের ক্বাথ, ২ চামচ চিনি ও ১ চা চামচ বেকিং সোডা ভালো করে মিশিয়ে ত্বকে লাগিয়ে নিন।

এই স্ক্রাব ব্যবহার করলে ত্বকের মৃত কোষগুলো দূর হয়। চিনি ত্বকের ময়লা দূর করে ত্বক পরিষ্কার করে। বেকিং সোডা ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনে।

পরিমাণ মতো তেঁতুল গরম পানিতে কিছুক্ষণ ফুটিয়ে নিন। ঠাণ্ডা হলে ক্বাথ বের করে নিন।

দুই চামচ তেঁতুলের ক্বাথের সঙ্গে এক চা চামচ হলুদ গুঁড়া ভালো করে মিশিয়ে নিয়ে ত্বকে লাগিয়ে নিন। ১৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাকটি সপ্তাহে দুই বার ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা বাড়বে।
সূত্র : আনন্দবাজার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park