1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

দাঁতের যত্নে নারকেল তেল

  • আপডেট সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৫১ বার পঠিত

শুধু চুল বা ত্বকের ভালোর জন্যই নারকেল তেল ব্যবহার হয় না, এই তেলের রয়েছে আরো অনেক উপকারিতা। তার মধ্যে একটি হলো দাঁতের যত্নে এই তেলের ব্যবহার। দাঁতের হলদে দাগছোপ দূর করতে এই তেল বেশ উপকারে আসে। সাধারণ দাঁতের ব্যথা, সংক্রমণ, মাড়ির সমস্যা দূর করতে আমরা লবঙ্গ তেল ব্যবহার করে থাকি।

তবে নারকেল তেল ব্যবহার করে দাঁতের হলদে ছোপ দূর করা যায় খুব সহজেই।
কিন্তু কীভাবে নারকেল তেল দাঁতে ব্যবহার করবেন, তা দেখে নিন এই প্রতিবেদনে। তবে দাঁতে কোনো সংক্রমণ হয়ে থাকলে বা ব্যথা থাকলে, মাড়িতে ইনফেকশন হয়ে থাকলে- চিকিৎসকের পরামর্শ ছাড়া দাঁতে নারকেল তেল ব্যবহার করবেন না।

দাঁতের হলদে দাগছোপ দূর করার জন্য বিভিন্ন ধরনের লিপিড ব্যবহার করা হয়।

লিপিড হলো বিভিন্ন ধরনের অর্গানিক কম্পাউন্ড যা পানিতে মেশে না। দাঁতের হলুদ দাগছোপ দূর করার জন্য ব্যবহার করতে পারেন নারকেল তেল ও তিসির তেল।

মুখের ভিতরে জীবাণু থাকলে, দুর্গন্ধ হলে বা দাঁতে ক্যাভিটি দেখা দিলে এসব সমস্যাও দূর করে এই নারকেল তেল। তবে দাঁতের হলদে দাগছোপ দূর করার জন্য নারকেল তেল ব্যবহার করলে কিংবা অন্য কোনো কাজে মুখের ভেতর নারকেল তেল ব্যবহার করলে পরে ভালোভাবে মুখ ধুয়ে নিতে হবে।

নারকেল তেলের সাহায্যে দাঁতের হলদে ছোপ দূর করতে চাইলে প্রতিদিন অন্তত ১৫ থেকে ২০ মিনিট সময় ধরে ব্যবহার করতে হবে। ভালো করে দাঁতের মধ্যে নারকেল তেল ঘষে ঘষে লাগিয়ে নিতে হবে।

হাতের আঙুলের পরিবর্তে ব্রাশ নারকেল তেলে ভিজিয়েও দাঁতে ব্যবহার করতে পারেন এই তেল। তবে অল্প পরিমাণে ব্যবহার করতে হবে। নারকেল তেলের মধ্যে সামান্য লবণ মিশিয়ে তারপর সেই মিশ্রণ দাঁতে ভালো করে লাগিয়ে নিতে হবে।

তাহলে উপকার পাওয়া যাবে। নারকেল তেলের সঙ্গে সামান্য হলুদ মিশিয়েও দাঁতে ব্যবহার করতে পারেন। এতে দূর হবে হলদে দাগছোপ।
সূত্র : এবিপি আনন্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park