1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

শীতে গরম পানির ব্যবহার ও উপকারিতা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৫১ বার পঠিত

গরম পানি শুধু শীতে আরামের জন্য নয়। বরং স্বাস্থ্য সুরক্ষা, সৌন্দর্যচর্চা আর রোগ প্রতিরোধেও কার্যকর। শীতে গরম পানির নানা রকম উপকারিতা

গরম পানিতে গোসলের উপকারিতা
শীতকালে গরম পানি দিয়ে গোসলের চমত্কার কিছু উপকারিতা রয়েছে।

গরম পানি শরীরের রক্তসঞ্চালন বৃদ্ধি করে, যা ক্লান্তি দূর করতে এবং পেশিগুলোকে আরাম দেয়। এ ছাড়া এটি স্ট্রেস কমাতে এবং দ্রুত ঘুম আনতে সাহায্য করে। বাতের ব্যথা কিংবা মাংসপেশির টান কমাতে গরম পানি একপ্রকার ম্যাজিকের কাজ করে। শীতের দিনে ঠাণ্ডা পানিতে গোসল করলে হূদরোগের ঝুঁকি বাড়ে।

ঠাণ্ডা-কাশি থেকে রেহাই পেতেও গরম পানিতে গোসল উপকারী।
কুসুম গরম পানি পান

শীতকালে কুসুম গরম পানি শরীরের তাপমাত্রার ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সকালে খালি পেটে এক গ্লাস কুসুম গরম পানি হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। এ ছাড়া এটি মেটাবলিজম বাড়িয়ে ওজন কমাতেও সাহায্য করে।

ত্বক উজ্জ্বল ও মসৃণ করতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং ঠাণ্ডা লাগার ঝুঁকি কমাতে গরম পানি বিশেষ ভূমিকা রাখে।
থালাবাসন ও কাপড় ধোয়ায় সুবিধা

গরম পানি শুধু শরীর কিংবা স্নানের জন্য নয়, এটি আপনার দৈনন্দিন কাজেও বাড়তি সুরক্ষা দেয়। শীতকালে থালাবাসন বা কাপড় ধোয়ার জন্য ঠাণ্ডা পানি ঘাঁটাঘাঁটি করলে সর্দি-কাশির ঝুঁকি বাড়ে। গরম পানি এ ঝুঁকি দূর করার পাশাপাশি নিত্যব্যবহারের জিনিসপত্র জীবাণুমুক্ত করতেও সহায়তা করে।

গরম পানির সহজ সমাধান

ঝুট-ঝামেলা ছাড়াই পানি গরম করার জন্য বাজারে পাওয়া যায় গিজার, ইলেকট্রিক কেটলির মতো আধুনিক হোম অ্যাপ্লায়েন্স।

আপনি যদি গোসলের জন্য গরম পানি চান, তাহলে গিজার হতে পারে আপনার আদর্শ সঙ্গী। চায়ের জন্য ইলেকট্রিক কেটলি। শীতের সময় অনেক বাড়িতেই ঠিকমতো গ্যাস না থাকায় প্রয়োজনীয় রান্না সারতে পারেন না। এ ক্ষেত্রে শুধু একটি বোতাম টিপেই ইলেকট্রিক কেটলিতে পানি গরম করা বেশ সুবিধাজনক এবং নিরাপদ। এসব ইলেকট্রিক পণ্য বিদ্যুত্ সাশ্রয়ী, ব্যবহারও বেশ সহজ। এগুলোর রুচিশীল ডিজাইন রান্নাঘর বা স্নানঘরের সৌন্দর্যও বাড়ায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park