1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

শুধু পিঠা-পায়েসে নয়, শীতে এমনিও খেতে পারেন গুড়

  • আপডেট সময় : বুধবার, ১ জানুয়ারি, ২০২৫
  • ৭৭ বার পঠিত

শীতকাল হচ্ছে পিঠাপুলির মৌসুম। এই মৌসুমে পাওয়া যায় গুড়। শীতের পিঠাপুলির সঙ্গে গুড় খেলে জমে ভালো। তবে পিঠাপুলি ছাড়াও এমনি খেতে পারেন গুড়।

শরীর-স্বাস্থ্যের উপকারে গুড় কীভাবে কাজে আসতে পারে, জেনে নিন।
শীতকাল মানেই গুড়ের সময়। অনেকে আবার পছন্দ করেন খেজুর গুড়। শীতের মৌসুম আসছে মানেই গুড়ের পায়েস, পিঠাপুলি তৈরির প্রস্তুতি হয় অনেক বাড়িতে।

গুড় দিয়ে তৈরি পায়েস, পিঠাপুলি খেতে যেমন সুস্বাদু হয়, তেমনই এই গুড়ের রয়েছে অনেক গুণ। তাই আপনি শুধু বা এমনিও গুড় খেতে পারেন।
গুড়ের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন ও ফোলেট রয়েছে, যা আমাদের শরীরে হিমোগ্লোবিনের ঘাটতি হতে দেয় না। তার ফলে অ্যানিমিয়া বা রক্তাল্পতার সমস্যা দেখা দেয় না।

গুড়ের মধ্যে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। যেহেতু গুড় আমাদের ইমিউনিটি বাড়ায় তাই শীতের দিনে এটি খেলে বিভিন্ন অসুখ থেকে দূরে থাকা যাবে।

খাবার ভালোভাবে হজম করতে সাহায্য করে গুড়। ফলে দূর হয় বদহজম, অ্যাসিডিটি ও গ্যাসের সমস্যা। কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতেও সাহায্য করে গুড়।

ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে মিষ্টি স্বাদের এই খাবার। তাই ডায়াবেটিস থাকলে চিনির পরিবর্তে গুড় খেতে পারেন আপনি। এটি একটি হেলদি ন্যাচারাল সুইটনার। তবে অতিরিক্ত খেলে সুগার বেড়ে যাবে।

গুড়ের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। তাই গুড় খেলে বিশেষ ধরনের ক্যানসারের ঝুঁকি কমে। বয়সের ভারে যে সমস্ত রোগ হতে পারে তার সম্ভাবনাও কমবে গুড় খেলে। এ ছাড়া ডিমেনশিয়া হওয়ার ঝুঁকিও কমাতে সাহায্য করে এই খাবার।

শীতে বাড়ে জয়েন্ট পেন বা গাঁটের ব্যথা। এ ছাড়া শীতকালে শরীরের বিভিন্ন অংশে ব্যথা-বেদনা হয়। বাড়ে আর্থ্রারাইটিসের সমস্যাও। এইসব যন্ত্রণা দূর করতে সাহায্য করে গুড়।

সূত্র : এবিপি আনন্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park