1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

শীতে রান্না করুন ফুলকপির রোস্ট

  • আপডেট সময় : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
  • ১০০ বার পঠিত

শীতের অন্যতম জনপ্রিয় সবজি ফুলকপি। আমিষ হোক বা নিরামিষ, সব রান্নাতেই দেখা মিলবে এই সবজির। আর এই ফুলকপি দিয়েই রান্না করতে পারেন একটু অন্যরকম একটি খাবার। শীতের রাতে বাড়িতেই রান্না করতে পারেন ফুলকপির তাওয়া রোস্ট।

কীভাবে রান্না করবেন, তার রেসিপি রইল এই প্রতিবেদনে।
উপকরণ

১টি ফুলকপি
আধ কাপ টক দই
আধ চা চামচ জিরা গুঁড়া
১ চা চামচ মরিচের গুঁড়া
আধ চা চামচ হলুদের গুঁড়া
আধ চা চামচ গরম মশলার গুঁড়া
আধ চা চামচ আমচুর পাউডার
১ চা চামচ আদা বাটা
১ চা চামচ রসুন বাটা
পরিমাণ মতো সরিষার তেল
১ চা চামচ বেসন
স্বাদমতো লবণ

কীভাবে তৈরি করবেন

প্রথমে গরম পানিতে পুরো ফুলকপি ভাপিয়ে নিন। এবার পানি ঝরিয়ে ফুলকপি আলাদা পাত্রে রাখুন। এরপর একটি পাত্রে দই, আদা-রসুন বাটা, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, আমচুর পাউডার, সরিষার তেল, বেসন ও লবণ একসঙ্গে মিশিয়ে নিন।

ফুলকপির গায়ে মশলা মাখিয়ে অন্তত আধ ঘণ্টা রেখে দিন। এরপর গ্রিল প্যান কিংবা তাওয়ায় ফুলকপি গ্রিল করে নিন। কপির গায়ে লালচে রং আসলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park