1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

ওজন কমাবে যেসব অভ্যাস

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
  • ৫৪ বার পঠিত

বর্তমানে অতিরিক্ত ওজন বেড়ে যাওয়ার সমস্যায় ভুগছেন অনেকেই। জীবনযাত্রার পরিবর্তন ও ভুল খাদ্যাভ্যাসের কারণেই মূলত এই সমস্যায় পড়তে হয়। শুধু তাই নয়, ঘণ্টার পর ঘণ্টা একইভাবে অফিসে বসে থাকা বা ব্যায়াম না করাও ওজন বৃদ্ধির অন্যতম কারণ।

ওজন বাড়ার এই সমস্যা এড়াতে অনেকেই ট্রেডমিলে দৌড়াচ্ছেন, আবার কেউ ডায়েটে রাখছেন কম ক্যালেরিযুক্ত খাবার।

সময়ের অভাবে অনেকেই বেছে নিচ্ছেন শর্টকাট পন্থা, যা দ্রুত ওজন তো কমাবে। কিন্তু এসব পন্থা সঙ্গে ডেকে আনে স্বাস্থ্য সমস্যা।
বিশেষজ্ঞদের মতে, ওজন বৃদ্ধির ফলে শরীরে নানা রোগ আক্রমণ করে। মূলত কোলেস্টেরল বাড়লে ওজন বাড়ে।

আর তাতেই তৈরি হয় একাধিক সমস্যা। পুষ্টিবিদদের মতে, তাড়াতাড়ি ওজন কমাতে গিয়ে অনেকেই বড় ভুল করে ফেলেন।

তবে কিছু স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার মাধ্যমেও এই সমস্যাকে রুখতে পারবেন। বিশেষ করে রাতে খাওয়ার পরে কিছু জিনিসের যত্ন নেওয়া খুবই জরুরি।

এই প্রতিবেদনে আপনারা জানবেন এমন কিছু অস্বাস্থ্যকর অভ্যাস, যার ফলে আপনার ওজন বাড়বে।
খাওয়ার পরপরই পানি পান

পানি পান একটি ভালো অভ্যাস। তবে পানি পান করার সময় বিশেষ গুরুত্বপূর্ণ। খাওয়ার পরপরই পানি পান করলে তা শরীরের অনেক ক্ষতি করে। আয়ুর্বেদ অনুসারে, খাবার খাওয়ায় সময় এবং পরে পানি পান করা হজম প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটাতে পারে।

এর পাশাপাশি ওজনও বাড়তে পারে। তাই রাতের খাবারের ৩০ মিনিট পর পানি পান করা উচিত নয়।

রাতের খাবারের পর কফি পান

খাওয়ার পর কফি পান করার অভ্যাস অনেকেরই থাকে। কিন্তু এই অভ্যাস ওজন বাড়িয়ে দিতে পারে। কফিতে থাকা ক্যাফেইন ঘুমের ব্যাঘাত ঘটায়। যা আপনার ওজন এবং স্বাস্থ্যকে প্রভাবিত করে। আপনি যদি ওজন কমাতে চান তাহলে রাতের খাবারের পর কফি পানের অভ্যাস ত্যাগ করুন। এই অভ্যাস বদলালে দেখবেন আপনার ওজনে কী আমূল পরিবর্তন ঘটে।

রাতের খাবারের পরেই ঘুমানো

বর্তমানে ব্যস্ত সময়সূচির কারণে আমরা প্রায়শই রাতে দেরি করে ডিনার করে থাকি। আর এই খাবার দেরি করে খাওয়ার কারণে আমরা প্রায়শই খেয়েই ঘুমিয়ে পড়ি। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, খাওয়ার পরপরই ঘুমানো স্বাস্থ্যকে নানাভাবে ক্ষতি করতে পারে। এটি পরিপাকতন্ত্রের ক্ষতি করতে পারে এবং আপনার ওজনও বাড়াতে পারে। তাই খাওয়ার পর কিছুক্ষণ হাঁটুন, তারপর ঘুমাতে যান।

তাই ওজন কমাতে চাইলে এসব অভ্যাস বাদ দিতে হবে, তবেই সুস্থ থাকা যাবে।

সূত্র : বোল্ডস্কাই

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park