1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

শীতে সর্দি-কাশি দূরে রাখবে যে ৫ খাবার

  • আপডেট সময় : শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
  • ১২৫ বার পঠিত

শীতকালের মূল শারীরিক সমস্যা হলো সর্দি, হাঁচি-কাশি, জ্বর। সঙ্গে গলা ব্যথা, নাক-চোখ থেকে জ্বালাপোড়া। এইসব সমস্যা দূর করতে গেলে বাড়াতে হবে ইমিউনিটি। আর সেজন্য প্রতিদিন খাবারের তালিকায় রাখতে হবে নির্দিষ্ট কিছু জিনিস।

সর্দি-কাশি দূরে রাখতে তালিকায় কেমন খাবার রাখবেন, তা নিয়েই আজকের প্রতিবেদন। চলুন, জেনে নেওয়া যাক।

আমন্ড

আমন্ড রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। এ ছাড়া শীতের ঠাণ্ডা আবহাওয়ায় গরম রাখবে শরীর।

ফলে দৈহিক তাপমাত্রা বজায় থাকবে সঠিকভাবে।

মধু

শীতকালে নিয়মিত মধু খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। গরম থাকবে শরীর। সহজে সর্দি, হাঁচি-কাশির সমস্যায় ভুগবেন না।

তবে নিয়মিত মধু খেলে অল্প পরিমাণে খেতে হবে। নয়তো পেটের সমস্যা দেখা দিবে। তবে এক বছরের কম বয়সীদের একেবারেই মধু খাওয়াবেন না।
পাতিলেবু

শীতের মৌসুমে প্রতিদিন পাতিলেবু খেতে হবে। লেবুর রসে রয়েছে ভিটামিন সি, যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণভাবে সাহায্য করে।

ভাতের সঙ্গে লেবু খেতে পারেন। চায়ে মিশিয়ে নিতে পারেন লেবুর রস। এ ছাড়া হাল্কা গরম পানিতে পাতিলেবুর রস মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে খেতে পারলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে ঝরবে মেদও।

আদা

আদা দারুণ একটা ইমিউনিটি বুস্টার। এর রয়েছে আরো অনেক গুণ। আদা খুব তাড়াতাড়ি বদহজমের সমস্যা দূর করে। কমায় গ্যাস, অ্যাসিডিটি, পেট ফেঁপে যাওয়ার মতো সমস্যাও।

হাল্কা গরম পানিতে আদার রস মিশিয়ে খেতে পারেন খালি পেটে। এ ছাড়া শীতের দিনে আদা দিয়ে চা করে খেলে গলা ব্যথায় আরাম পাবেন। তার সঙ্গে বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতাও।

হলুদ

হলুদ আমাদের শরীরের একাধিক উপকার করে। তার মধ্যে একটি হলো রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ ইমিউনিটি বাড়ানো। তাই সারা বছরই খেতে পারেন কাঁচা হলুদ।

শীতের সময়ে রাতে ঘুমানোর আগে হাল্কা গরম দুধের মধ্যে হলুদ মিশিয়ে খেয়ে নিন। রাতে ভালো ঘুমও হবে। এ ছাড়া সকালে হাল্কা গরম পানিতে হলুদ মিশিয়ে খালি পেটে খেলে বদহজম, অ্যাসিডিটি, গ্যাসের সমস্যা দূর হবে অল্প কয়েকদিনেই।

সূত্র : এবিপি আনন্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park