1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

লেবুর সঙ্গে যে খাবার খেতে মানা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫
  • ৪৭ বার পঠিত

লেবু শরীরের জন্য ভালো একটি খাবার। বিশেষ করে শরীরে ডিহাইড্রেশনের সমস্যা থেকে বাঁচতে লেবু খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। লেবুতে আছে ভরপুর ভিটামিন সি। এই ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বেশ গুরুত্বপূর্ণ।

শরীরকে ডিটক্সিফাই করতেও কাজে লাগে লেবু। তাই চিকিৎসকরা প্রতিদিন লেবু খাওয়ার পরামর্শ দেন।
কেউ ভাতের সঙ্গে, কেউ আবার সালাদের সঙ্গে লেবু চিপে খান। তবে এমন কিছু খাবার আছে, যা লেবুর সঙ্গে খেলে হিতে বিপরীত হতে পারে।

কী সেই খাবার, চলুন জেনে নেওয়া যাক।
পেঁপে

এমন অনেক ফল আছে যেগুলোর মধ্যে লেবুর রস ছিটিয়ে দিলে স্বাদ ও পুষ্টি বৃদ্ধি পায়। কিন্তু পেঁপের ক্ষেত্রে তা হয় না। পেঁপে এমন একটি ফল, যা কখনই লেবুর সঙ্গে খাওয়া উচিত নয়।

লেবু ও পেঁপের প্রভাব ও পুষ্টিগুণ আলাদা। সেজন্য লেবু ও পেঁপে একসঙ্গে খাওয়া হলে তা শরীরের উপকারের বদলে ক্ষতি করতে পারে। এর পাশাপাশি পেঁপে ও লেবু একসঙ্গে খেলে শরীরে দুর্বলতা তৈরি হয় এবং রক্তস্বল্পতা রোগ বাড়ে।

টমেটো

লেবুর রস ও টমেটো একসঙ্গে চাট, সালাদ এমনকি চাটনিতে ব্যবহার করা হয়। কিন্তু এই দুটি খাবার একসঙ্গে খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর প্রমাণিত হতে পারে।

লেবু-টমেটো একসঙ্গে খেলে পরিপাকতন্ত্রকে প্রভাবিত করে এবং কোষ্ঠকাঠিন্য, পেটে ভারী হওয়া ও অ্যাসিডিটির মতো সমস্যা হতে পারে।
দুগ্ধজাত খাবার

আমরা সবাই জানি যে দুধে লেবুর রস যোগ করলে দুধ ছানা কেটে যায়। ভাবুন এগুলো একসঙ্গে খেলে পেটে কি হবে। তাই দুধ ও দুগ্ধজাত খাবারের সঙ্গে লেবু খাওয়া উচিত নয়। লেবুতে সাইট্রিক এসিড নামক এসিডিক পদার্থ থাকে। এটি দুধের সঙ্গে একত্রে পরিপাকতন্ত্রকে প্রভাবিত করতে পারে, যার কারণে হজম সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যা যেমন বদহজম ও অ্যাসিডিটি বাড়তে পারে।

দই

লেবুর সঙ্গে দই খাওয়া উচিত নয়। দইয়ের সঙ্গে যে কোনো সাইট্রাস ফল খেলে শরীরে ক্ষতিকারক টক্সিনের পরিমাণ বেড়ে যায়, যা চুলকানি, অ্যালার্জির প্রতিক্রিয়া এবং সর্দি-কাশির মতো সমস্যা তৈরি করতে পারে।

তাই শরীর ও নিজেকে সুস্থ রাখতে লেবুর সঙ্গে এসব খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। তবেই শরীরের ওপর কোনো বিরূপ প্রভাব পড়বে না।

সূত্র : টিভি৯ বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park