1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

শীতে সবচেয়ে বেশি রুক্ষ হয় নাকের চারপাশ, দূর করবেন যেভাবে

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ৭২ বার পঠিত

শীতের রুক্ষ মৌসুমে ত্বকের অবস্থা ঠিক কতটা খারাপ হয়, তা আমরা সকলেই জানি। ক্রিম, ময়শ্চারাইজার, তেল সব ব্যবহারের পরেও ত্বক রুক্ষ-শুষ্ক হয়ে যায়। তবে সবচেয়ে বেশি সমস্যা হয় নাকের চারপাশের অংশ। যতই ক্রিম লাগান, নাকের চারপাশের অংশ ফাটবেই।

গুঁড়া গুঁড়া হয়ে চামড়া উঠতে থাকে। নাকের চারপাশের ত্বকের এই রুক্ষ-শুষ্কভাব দূর করার জন্য কী কী করতে পারেন, তা নিয়েই আজকের প্রতিবেদন। চলুন, জেনে নেওয়া যাক।
শীতকালে আমাদের প্রায় সকলেরই ত্বক রুক্ষ-শুষ্ক হয়ে যায় মূলত আবহাওয়ার কারণে।

কারো ক্ষেত্রে ত্বক একটু বেশিই রুক্ষ ও শুষ্ক হয়ে যায়। বিশেষ করে নাকের চারপাশের অংশ ফেটে যায়। শীতের মৌসুমে নাকের চারপাশের অংশ এতটাই রুক্ষ-শুষ্ক হয়ে যায় যে গুঁড়া গুঁড়া হয়ে চামড়া উঠতে থাকে। এই সমস্যা দূর করার জন্য নিয়মিত যত্ন প্রয়োজন।

যাদের ত্বক বেশি রুক্ষ-শুষ্ক প্রকৃতির তাদের ক্ষেত্রে একটু বেশি যত্ন এবং নিয়ম মেনে পরিচর্যা প্রয়োজন। আর প্রতিদিনই যত্ন করতে হবে, না হয় ফল পাবেন না।
নিয়মিত পরিষ্কার

সবার আগে মাথায় রাখা দরকার নাকের চারপাশের অংশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। ফেসওয়াশ ব্যবহার করুন মুখ ধোয়ার জন্য। আর মুখ ধুয়ে নিয়ে ভালোভাবে শুকনো কাপড় দিয়ে মুছে অবশ্যই ক্রিম লাগান।

ম্যাসাজ করা

মুখে ক্রিম ব্যবহারের সময় আলাদা করে ক্রিম ম্যাসাজ করতে হবে নাকের চারপাশের অংশে। আলতো হাতে ম্যাসাজ করবেন। জোরে ঘষবেন না। এতে ত্বকের ক্ষতি হবে।

স্ক্রাব করা

নাকের চারপাশের অংশে ক্রিম ও ময়লা যাতে জমতে না পারে সেই জন্য স্ক্রাব করাও জরুরি। ভালো ধরনের স্ক্রাব ব্যবহার করুন। কিন্তু জোরে ঘষবেন না। তাতে ত্বক আরো রুক্ষ হয়ে যাবে।

নিয়ম মেনে স্ক্রাব

শীতের দিনে সপ্তাহে সর্বোচ্চ দুই বার স্ক্রাব করতে পারেন। আর তারপর অবশ্যই ক্রিম ব্যবহার করতে হবে নাকের চারপাশের অংশে। ত্বকের ধরন অনুসারে স্ক্রাব বেছে নিতে হবে। সেনসিটিভ ত্বক হলে সারাবছর যে প্রোডাক্ট ব্যবহার করেন, সেটাই ব্যবহার করুন।

পুরু ক্রিম ব্যবহার

যাদের ত্বক এমনিতেই খুব রুক্ষ ও শুষ্ক প্রকৃতির তারা শীতকালে নাকের চারপাশের অংশে একটু পুরু ক্রিম ব্যবহার করতে পারলে ভালো। তাহলে সহজে ত্বক রুক্ষ হবে না। ফেটে যাবে না।

গ্লিসারিন

চাইলে আপনি গ্লিসারিনও ব্যবহার করতে পারেন নাকের চারপাশের অংশে। এর ফলে ত্বক নরম ও মোলায়েম থাকবে। পেট্রোলিয়াম জেলি বা ভেসলিনও লাগাতে পারেন। উপকার পাবেন।

সূত্র : এবিপি লাইভ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park