1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

সালাদে কাঁচা পেঁয়াজ দিলে কী হয়

  • আপডেট সময় : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৬ বার পঠিত

খাবারের সঙ্গে অনেকেই সালাদ খেয়ে থাকেন। আর এই সালাদে দিয়ে থাকেন কাঁচা পেঁয়াজ। আবার অনেকে ভাতের সঙ্গে শুধুই কাঁচা পেঁয়াজ খেয়ে থাকেন। আর এতে শরীরও ডিহাইড্রেটেড হয় না।

এ ছাড়া কাঁচা পেঁয়াজ খেলে আরো অনেক উপকার পাবেন আপনি। বিভিন্নভাবে শরীর ভালো থাকবে।
কাঁচা পেঁয়াজ খেলে কী কী উপকার পাবেন, কিভাবে আপনার শরীর ভালো থাকবে, দেখে নিন একনজরে—

সালাদে কাঁচা পেঁয়াজ কেন দেওয়া হয়

কাঁচা পেঁয়াজ গুরুপাক খাবার হজম করায় সহজে। এই জন্যই সালাদে থাকে কাঁচা পেঁয়াজ।

কাঁচা পেঁয়াজ খেলে শরীরের তাপমাত্রা সঠিক মাত্রায় বজায় থাকবে।
রান্না করা পেঁয়াজ হজম করা কাঁচা পেঁয়াজের তুলনায় কষ্টকর।
শীতের দিনে কাঁচা পেঁয়াজ খেলে সর্দি লাগা কমে যায়।
কাঁচা পেঁয়াজের প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, তার ফলে ইমিউনিটি বাড়ে।
কাঁচা পেঁয়াজ খেলে রক্তের সঞ্চালন প্রক্রিয়া ভালোভাবে সম্পন্ন হয়। নিয়ন্ত্রণে থাকে রক্তচাপের মাত্রাও। তার ফলে ভালো থাকে হার্ট।

কার্ডিওভাস্কুলার রোগ কমাতে সাহায্য করে কাঁচা পেঁয়াজ খাওয়ার অভ্যাস। কমায় কোলেস্টেরলের মাত্রাও।

কাঁচা পেঁয়াজ খেলে হার্ট অ্যাটাক, স্ট্রোক- এসব রোগ হওয়ার সম্ভাবনা কমে।
কাঁচা পেঁয়াজ খেলে হাড়ের গঠন মজবুত হয়। সজাগ ও সক্রিয় থাকবে মস্তিষ্ক।
প্রদাহজনিত সমস্যা কমায় কাঁচা পেঁয়াজ, ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। এ ছাড়া খেয়াল রাখে ত্বকেরও।
কাঁচা পেঁয়াজ খাওয়ার অভ্যাস ওজন কমতেও সাহায্য করে।
ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে কাঁচা পেঁয়াজ খাওয়ার অভ্যাস।
তবে, কাঁচা পেঁয়াজ খেলে উপকার হলেও পেঁয়াজের রস খেলে কিন্তু শরীরে অনেক সমস্যা দেখা দিতে পারে। কাঁচা পেঁয়াজের রস না খাওয়াই স্বাস্থ্যের পক্ষে ভালো। বিশেষত যাদের পেটের সমস্যা রয়েছে, খুবই গ্যাস-অম্বল হয়, তারা দূরে থাকুন পেঁয়াজের রস থেকে। এ ছাড়া নিজের শরীর-স্বাস্থ্যের ওপর ঘরোয়া টোটকা প্রয়োগ করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ জরুরি। নাহলে খুব সামান্য ব্যাপার থেকে গুরুতর অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।

সূত্র : এবিপি লাইভ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park