1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ত্বক উজ্জ্বল করতে গাঁদা ফুলের ব্যবহার

  • আপডেট সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৬৫ বার পঠিত

গাঁদা ফুল শুধু পূজার জন্য নয়, ত্বকের পরিচর্যাতেও বেশ উপকারী। আয়ুর্বেদ অনুযায়ী, গাঁদার পাতা ত্বকের কাটা-ছেঁড়া বা ক্ষত সারাতে সাহায্য করে। রূপবিশেষজ্ঞরা বলেছেন, গাঁদা ফুলের নির্যাস ত্বককে ঠান্ডা রাখে যা ব্রণ কমাতে সহায়ক। একই সঙ্গে এটি রোদে পোড়া ত্বক উজ্জ্বল করতেও কার্যকর।

গাঁদা ফুলের উপকারিতা
বিজ্ঞান বলছে, গাঁদা ফুলে রয়েছে ৮.৩৬% প্রাকৃতিক এসপিএফ, যা সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করে। এছাড়া রোদে পোড়া ত্বকের কালচে দাগ দূর করতে এবং তারুণ্য ধরে রাখতে প্রয়োজনীয় কোলাজেন উৎপাদনে সহায়তা করে।

কিভাবে ব্যবহার করবেন?
গাঁদা ফুল দিয়ে ঘরোয়া ফেস প্যাক তৈরি করা যায়। তবে ব্যবহার করার আগে হাতে প্যাচ টেস্ট করে নিন। ৩-৪ মিনিট পর কোনও অস্বস্তি না হলে এটি মুখে ব্যবহার করুন।

দ্রুত উজ্জ্বলতা পেতে যেভাবে ফেস প্যাক তৈরি করবেন—
উপকরণ:

আধা কাপ গাঁদা ফুলের পাপড়ি
৫ টেবিল চামচ গোলাপ জল
১/৪ কাপ আপেলের শাঁস
প্রণালি:
সব উপকরণ একসাথে মিশিয়ে ব্লেন্ড করুন। মুখে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এতে ত্বক তাৎক্ষণিক উজ্জ্বল দেখাবে।

রোদে পোড়া ভাব দূর করতে যেভাবে ফেস প্যাক তৈরি করবেন—
উপকরণ:

১ টেবিল চামচ গাঁদা ফুলের পাপড়ি বাটা
এক চিমটি হলুদ
১ চা চামচ মালাই বা দুধের সর
১ চা চামচ মধু
প্রণালি:
সব উপকরণ ভালোভাবে মিশিয়ে মুখে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে রোদে পোড়া দাগ কমে আসবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park