1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

শীতের শেষদিকে তৈরি করতে পারেন মাংসের কিমা পিঠা

  • আপডেট সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৩ বার পঠিত

পিঠে-পুলি বাঙালিদের এক ঐতিহ্যবাহী খাবার। শীতে বাঙালির ঘরে ঘরে পিঠার মিষ্টি গন্ধ ভাসতে থাকে। এই পিঠে খাওয়ার ইচ্ছে যেকোনো সময় হতে পারে। শীত শেষ হওয়ার পথে।

এই শেষ সময়ে মন চাইলে বাড়িতেই তৈরি করতে পারেন বিভিন্ন রকমের পিঠা।
এবার মিষ্টি পিঠা না বানিয়ে ট্রাই করুন একটু নোনতা, ঝাল পিঠা। এ পিঠা যেই সেই পিঠা নয়, মাংসের কিমা পিঠা। বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি দেশের নানা প্রান্তে বিভিন্নভাবে পিঠা রান্না করা হয়।

পিঠার স্বাদ ও গন্ধে আজকাল আধুনিকতার ছোঁয়া লেগেছে। তেমনই এক আধুনিক পিঠা মাংসের কিমা পিঠা। জেনে নিন কিভাবে বানাবেন।
উপকরণ

চালের গুঁড়া- ২ কাপ
হলুদ গুঁড়া ১/২ চা চামচ
ধনেপাতা মিহি কুচি ২ চা চামচ
তেল- পরিমাণমতো
পানি-আড়াই কাপ
আদা-রসুনবাটা- ১/২ চা চামচ
লবণ- ১ চা চামচ

পিঠার পুরের জন্য উপকরণ

আলু কুচি- ১ কাপ
বাঁধাকপি কুচি- ১ কাপ
আদা-রসুনবাটা- ১/২ চা চামচ
পেঁয়াজ কুচি- ২টি
চিনি- ১/২ চা চামচ
তেল- ১ টেবিল চামচ
গাজর কুচি- ১/২ কাপ
কিমা সেদ্ধ- ১/২ কাপ
দারুচিনি-এলাচগুঁড়া- ১/৪ চা চামচ
লবণ- ১ চা চামচ
কাঁচা মরিচকুচি- ১ চা চামচ
প্রস্তুত প্রণালি

একটি পাতিলে পানিল গরম করে হলুদ, লবণ, আদাবাটা, চালের গুঁড়া সেদ্ধ করে ধনেপাতা ও কাঁচা মরিচকুচি দিয়ে নেড়ে নামিয়ে নিন।

এরপর আটার কাই ভালো করে মেখে ১২টি ভাগে ভাগ করে রাখুন। এরপর ফ্রাইং প্যানে তেল গরম করে পেঁয়াজ ভেজে তাতে সবজি ও কিমা দিয়ে ভাজুন। পানি শুকিয়ে গেলে দারুচিনি-এলাচগুঁড়া, লবণ, কাঁচামরিচকুচি মিশিয়ে নামান। এইভাবে পুর তৈরি হয়ে গেল।

এরপর ভাগ করে রাখা এক একটা কাই থেকে রুটির মতো বেলে নিতে হবে।

অর্ধেকটা পুর রেখে বাকিটা দিয়ে মুড়ে পুলিপিঠার মতো তৈরি করতে হবে। এরপর ডুবো তেলে পিঠা ভেজে নিয়ে গরম গরম পরিবেশন করতে পারেন।
সূত্র : টিভি ৯ বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park