1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

চুল পড়া রোধে আমলকী ও অ্যালোভেরার ভূমিকা

  • আপডেট সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৯ বার পঠিত

বর্তমান সময়ে চুল পড়া অন্যতম এক দুশ্চিন্তার কারণ। প্রায় সবাই এই সমস্যার মুখোমুখি হয়েছেন। চুল পড়া রোধ এবং চুলের স্বাস্থ্য বজায় রাখতে প্রাকৃতিক উপাদানে তৈরি মাস্ক দারুণ কার্যকর। এর মধ্যে আমলকী ও অ্যালোভেরা মাস্ক চুলের যত্নে এককথায় অসাধারণ।
আমলকীর উপকারিতা

ভিটামিন সি সমৃদ্ধ আমলকী কোলাজেন প্রোটিন তৈরিতে সহায়তা করে।
চুলের গোড়া মজবুত করে এবং চুল পড়া রোধ করে।
অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ও অ্যান্টিমাইক্রোবিয়াল গুণাগুণ খুশকি দূর করে।
মাথার ত্বকে সংক্রমণ প্রতিরোধ করে।
চুলের স্বাভাবিক রং অক্ষুণ্ন রাখতে এবং অল্প বয়সে চুল পাকা রোধে সহায়তা করে।

অ্যালোভেরার উপকারিতা

এটি প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে, চুল নরম রাখে।
মাথার ত্বক পরিষ্কার রাখে এবং চুলকানি রোধ করে।
চুল ভাঙা কমায় এবং নতুন চুল গজাতে সাহায্য করে।

আমলকী ও অ্যালোভেরা প্যাক তৈরির উপকরণ

আমলকীর পাউডার বা রস ২ টেবিল চামচ
টাটকা অ্যালোভেরা জেল ৩ টেবিল চামচ
নারকেল তেল ১ টেবিল চামচ
লেবুর রস ১ টেবিল চামচ

প্যাক তৈরির পদ্ধতি

অ্যালোভেরা পাতা থেকে ভেতরের জেল বের করে ব্লেন্ড করে নিন। আমলকী পাউডার কুসুম গরম পানিতে গুলিয়ে পেস্ট তৈরি করুন বা আমলকী ব্লেন্ড করে রস বের করে নিন। একটি বাটিতে আমলকী এবং অ্যালোভেরা জেল ভালোভাবে মেশান। অতিরিক্ত পুষ্টি ও উজ্জ্বলতার জন্য এতে নারকেল তেল ও লেবুর রস যোগ করুন।

ব্যবহার পদ্ধতি

পরিষ্কার ভেজা বা শুকনা চুলে এই প্যাক ব্যবহার করা যায়। চুল দুই ভাগে ভাগ করে হাত দিয়ে গোড়া থেকে আগা পর্যন্ত প্যাকটি ভালোভাবে লাগান। মাথার ত্বকে আঙুল দিয়ে হালকা ম্যাসাজ করুন। শাওয়ার ক্যাপ পরে ৩০-৪৫ মিনিট অপেক্ষা করুন। এরপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। প্রয়োজনে কন্ডিশনার ব্যবহার করুন। সপ্তাহে একদিন নিয়ম করে এই প্যাক ব্যবহার করলে চুল পড়া কমবে এবং চুল আরও স্বাস্থ্যোজ্জ্বল হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park