1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশকে সতর্ক করেছে ভারত

  • আপডেট সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৫ বার পঠিত

বাংলাদেশকে সতর্ক করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশ যেনো সন্ত্রাসবাদকে স্বাভাবিক বিষয় হিসেবে না দেখে। সম্প্রতি ওমানের রাজধানী মাস্কাটে ভারত মহাসাগর সম্মেলনের (আইওসি) সাইড লাইন বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে একথা বলেন জয়শঙ্কর।
জয়শঙ্কর বলেন, বাংলাদেশ যেনো সন্ত্রাসবাদকে স্বাভাবিক বিষয় হিসেবে না দেখে, এটি গুরুত্বপূর্ণ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক প্রশ্নের জবাবে এ কথা জানান।

ভারতীয় এক সাংবাদিক জানতে চেয়েছিলেন, ওমানে তৌহিদ হোসেনের সঙ্গে জয়শঙ্করের বৈঠকে সার্ক ইস্যুতে আলোচনা হয়েছে কিনা। কারণ কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, সার্ক নিয়ে আলোচনা হয়েছে এবং বাংলাদেশ সার্ককে সচল করতে চায়।

এই প্রশ্নের জবাবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ওমানের মাসকটে ভারতের পররাষ্ট্রমন্ত্রী যখন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন তখন বিষয়টি বাংলাদেশের পক্ষ থেকে তুলে ধরা হয়েছিলো। দক্ষিণ এশিয়ার সবাই জানে, কোন দেশ এবং কোন কার্যকলাপ সার্ককে অচল করে রেখেছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশ যেন সন্ত্রাসবাদকে স্বাভাবিক বিষয় হিসেবে না দেখে, এটি গুরুত্বপূর্ণ।

একই সাংবাদিকের আরেকটি প্রশ্ন ছিলো, আমরা দেখেছি, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কিছু সদস্য ভারত নিয়ে মন্তব্যে বেশ আক্রমণাত্মক। ভারতও এ নিয়ে বক্তব্য দিয়েছে। এটা কি দিল্লি ও ঢাকার মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা বা আলোচনা প্রক্রিয়াকে প্রভাবিত করছে?

জবাবে রণধীর জয়সওয়াল বলেছেন, আমরা এসব মন্তব্য লক্ষ্য করেছি, যা অবশ্যই সহযোগিতামূলক নয়। সংশ্লিষ্ট ব্যক্তিদেরই এর পরিণতি সম্পর্কে সচেতন থাকা উচিত এবং তাদের নিজ নিজ অবস্থানের গুরুত্ব অনুধাবন করা প্রয়োজন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park