1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

সহজে তৈরি করুন কোরিয়ান ফ্রাইড চিকেন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ২৩১ বার পঠিত

ঘরোয়া পার্টিতে স্টার্টার হিসেবে কাবাব, ফিশফ্রাইয়ের জনপ্রিয়তা একেবারে আলাদা। তবে পরের বার যদি আপনার বাড়িতে পার্টি হয়, তাহলে স্টার্টার হিসেবে কোরিয়ান ফ্রাইড চিকেন বানিয়ে দেখতে পারেন। আজকাল অনেকেরই পছন্দের খাবার এটি।

চলুন জেনে নেই করিয়ান ফ্রাইড চিকেনের রেসিপি।

কোরিয়ান ফ্রাইড চিকেনের উপকরণ:

হাড় বিহীন মুরগির মাংস- ৫০০ গ্রাম
সাদা গোলমরিচ গুঁড়ো- ৪ চা চামচ
কর্ন ফ্লাওয়ার- ৩ চা চামচ
সাদা তেল- ভাজার জন্য
কাঁচামরিচ- ৭-৮টি
রেড বেল পেপার- ৬০ গ্রাম
হলুদ বেল পেপার- ৬০ গ্রাম
ক্যাপসিকাম- ৬০ গ্রাম
রেড চিলি সস- ৭০ মিলি
মরিচ গুঁড়া- ১ চা চামচ
অ্যারারুট গুঁড়া- ৫০ গ্রাম
কালো তিল- ২ চা চামচ
স্বাদমতো লবণ
ময়দা- ৪ চা চামচ
ডিম- ৩টি
রসুন- ৩০ গ্রাম
আদা- ৫০ গ্রাম
চিলি ফ্লেক্স- ১-২ চা চামচ
চিনি- ১-২ চা চামচ
স্প্রিং অনিয়ন- ১০০ গ্রাম
সাদা তিল- ২ চা চামচ

রান্নার প্রণালী:
মুরগির মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন।
একটি বড় পাত্রে হাড় ছাড়ানো মুরগি নিয়ে তাতে লবণ, সাদা গোলমরিচ গুঁড়ো, ময়দা, কর্ন ফ্লাওয়ার এবং ডিম দিয়ে ভালো করে মেখে নিন।
এই মিশ্রণটি কয়েক ঘণ্টা ম্যারিনেট করে রেখে দিন।
কড়াইয়ে তেল গরম করে তাতে ম্যারিনেট করা মুরগির মাংস সোনালি বাদামি করে ভেজে টিস্যু পেপারে তুলে রাখুন।

সস বানোনোর জন্য:
একটি প্যানে সামান্য তেল গরম করে তাতে রসুন কুচি দিন।
রসুনের সুগন্ধ বের হলে তাতে কাঁচামরিচ কুচি করে কাটা, বেল পেপার কুচি, রেড চিলি সস, প্যাপরিকা বা লঙ্কা গুঁড়ো, চিলি ফ্লেক্স, চিনি, অ্যারারুট গুঁড়ো এবং স্প্রিং অনিয়ন দিয়ে ২ মিনিট রান্না করুন। এবার তৈরি করা সসে ভাজা মুরগির টুকরোগুলো দিয়ে ২ মিনিট নাড়ুন।
সবশেষে সাদা তিল এবং স্প্রিং অনিয়ন কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

সূত্র : এই সময়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park