1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

মেয়ে কি অভিনয়ে আসছে, যা বললেন কাজল

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৪৭ বার পঠিত

বলিউড তারকা সন্তানরা একে একে বিনোদন জগতে পা রাখছেন। সাইফকন্যা সারা আলি খান থেকে জাহ্নবী কাপুর, সুহানা খান কিংবা হালফিলের রাশা থাডানি— সবারই বলিউডে অভিষেক হয়েছে।

বেশ কয়েক বছর ধরেই জল্পনা— কাজলকন্যা নিসার বলিউড অভিষেক নিয়ে। যদিও গত কয়েক বছর বিভিন্ন সময় নিজের জীবনযাপনের জন্য ক্রমাগত সমালোচনার মুখে পড়তে হয়েছে নিসাকে। বিভিন্ন সময় গায়ের রঙ নিয়ে কটাক্ষ শুনতে হয়েছে কাজলকন্যাকে। তাই ২২ বছরের মেয়ে ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। কী সেই সিদ্ধান্ত নিলেন অজয়কন্যা নিসা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল বলেন, আমার মেয়ে ২২-এ পা দিয়েছে। ইতোমধ্যে ও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে, আপাতত বলিউডে ও এখনই আসতে চায় না। পরবর্তীকালে মেয়ের কর্মজীবন কী হবে, তা নিয়ে অবশ্য কিছু জানাননি অভিনেত্রী।

তিন দশকেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন কাজল। নতুন প্রজন্মের অভিনেতাদের গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন অভিনেত্রী। বর্তমান সময়ে বলিউডে সৌন্দর্যের জন্য অস্ত্রোপচারের রমরমা।

অভিনয় দুনিয়ায় থাকতে গেলে কি নিজের বাহ্যিক গঠন পরিবর্তনের প্রয়োজন? এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, দয়া করে সবার পরামর্শ নেবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো— নানা লোক নানা কথা বলবে। কেউ বলবে— নাক বদলান, কেউ বলবে— হাত বদলান, আবার কেউ বলবে— গায়ের রঙ বদলান। তিনি বলেন, হাজার লোকের হাজার কথা শুনবেন।

সৌন্দর্য বাড়ানোর জন্য নায়িকাদের অস্ত্রোপচারের সাহায্য নেওয়ার বিরোধিতা করেননি অজয়পত্নী। তবে বিষয়টিকে তিনি ব্যক্তিগত সিদ্ধান্ত হিসাবেই দেখতে চান। অভিনেত্রী বলেন, এটা ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে বাকিরা জোর করছে বলেই যে আমাকে অস্ত্রোপচারের সাহায্য নিতে হবে, সেটি যেন না হয়।

এ প্রসঙ্গে নতুনদের উদ্দেশে পরামর্শ দিয়ে কাজল বলেন, ঈশ্বর তোমাদের একটি নির্দিষ্ট ছাঁচে তৈরি করেছেন। তারপরও কোনো পরিবর্তন চাইলে রূপটান তো রয়েইছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park