1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

গরমে বানিয়ে ফেলুন আমের মোরব্বা, রইল রেসিপি

  • আপডেট সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৭৩ বার পঠিত

গরমকালে অনেকেই খোঁজেন হালকা মিষ্টি ও দীর্ঘদিন সংরক্ষণযোগ্য খাবার। এই সময়টায় মোরব্বার কদর বাড়ে, বিশেষ করে আমের মোরব্বা। অনেকেরই ধারণা, মোরব্বা বানানো বেশ জটিল কাজ। কিন্তু একসময় মা-দাদিরা অনায়াসে বানিয়ে ফেলতেন এই সুস্বাদু সংরক্ষিত আমের পদ।

এবার সেই পুরনো কায়দায়ই ঘরেই বানিয়ে ফেলুন মজাদার আমের মোরব্বা।
যা যা লাগবে:
কাঁচা বড় আম (আঁটি অল্প শক্ত, মাঝ দিয়ে চিরে নেওয়া যায়)—৬টি
চিনি—১ কেজি
ফিটকিরি—২ চা চামচ
গোলানো চুন—২ চা চামচ
লেবুর রস—২ টেবিল চামচ

প্রস্তুত প্রণালী :
১. প্রথমে আমের খোসা পুরু করে ছাড়িয়ে মাঝখান থেকে দুই টুকরো করে কেটে নিন। আঁটি ফেলে দিন।
২. আমের গায়ে বা বোঁটার দিকে যদি কোনো দাগ থাকে, তা ছুরি দিয়ে কেটে ফেলুন।
৩. ফিটকিরি ও চুন একসঙ্গে পানিতে মিশিয়ে নিন। আমগুলো কাঁটা-চামচ দিয়ে হালকা করে ছেঁচে নরম করে নিন।
৪. এরপর কিছুক্ষণ সাধারণ পানিতে রেখে তুলে ফিটকিরি-চুন মেশানো পানিতে ভিজিয়ে রাখুন।
৫. নির্দিষ্ট সময় পর আমগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন।

এবার ফুটন্ত পানিতে ২–৩ মিনিট ফুটিয়ে তুলে ঠাণ্ডা করে বাতাসে শুকিয়ে নিন।
৬. অন্যদিকে ৪ কাপ পানিতে চিনি দিয়ে সিরা তৈরি করুন। সিরা ফুটতে শুরু করলে তাতে লেবুর রস যোগ করুন। এতে সিরার ময়লা উঠে আসবে, সেগুলো সরিয়ে দিন।
৭. এবার সিরায় শুকনো আমগুলো দিয়ে হালকা আঁচে ৪০ থেকে ৪৫ মিনিট রান্না করুন যতক্ষণ না সিরা ঘন হয়ে যায়।

৮. ঠাণ্ডা হলে কাচের বয়ামে ভরে সংরক্ষণ করুন।
টিপস : ভালোভাবে শুকিয়ে বয়ামে রাখলে এই মোরব্বা কয়েক মাস ভালো থাকে। পাঁপড়, পরোটা কিংবা ভাতের সঙ্গেও দারুণ জমে এই ট্র্যাডিশনাল পদটি।

সূত্র : টিভি নাইন বাংলা

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park