1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

নারিকেল তেল ও কারিপাতা, চুল পড়া কমানোর প্রাকৃতিক উপায়

  • আপডেট সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৯৯ বার পঠিত

চুল পড়ার সমস্যা আজকাল খুব সাধারণ হলেও, এর প্রভাব পড়ছে আত্মবিশ্বাসে। মানসিক চাপ, অনিয়মিত খাদ্যাভ্যাস, ও দূষণ—এই তিন প্রধান কারণেই চুল ঝরে যাওয়া ও পাতলা হয়ে যাওয়ার প্রবণতা দিন দিন বাড়ছে। তবে বাজারের নানা কেমিক্যালজাত প্রোডাক্টের দিকে না ছুটে, প্রাকৃতিক উপায়ে সমাধান খুঁজলে উপকার মেলে দ্রুত ও নিরাপদে।

চুল পড়া রোধে ও ঘনত্ব বাড়াতে বিশেষ কার্যকর একটি ঘরোয়া টোটকা হলো নারিকেল তেল ও কারিপাতার রসের মিশ্রণ।

দুইটি উপাদানই সহজলভ্য, আর এর উপকারিতা প্রমাণিত।

নারকেল তেলের গুণাগুণ:
নারকেল তেল বহু প্রাচীনকাল থেকেই চুলের যত্নে ব্যবহার হয়ে আসছে। এতে রয়েছে ফ্যাটি অ্যাসিড ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান, যা মাথার ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে এবং খুশকি কমায়। এছাড়া এটি মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের গোড়া মজবুত করে এবং নতুন চুল গজাতে সহায়তা করে।

কারিপাতার শক্তি:
কারিপাতা শুধু রান্নার স্বাদ বাড়ায় না, চুলের সৌন্দর্য বাড়াতেও অনন্য। এতে রয়েছে ভিটামিন এ, বি, সি ও ই, সঙ্গে ক্যালসিয়াম ও অ্যামাইনো অ্যাসিড। এই উপাদানগুলো চুলের অকালপক্কতা রোধ করে, রন্ধ্র খুলে দেয় এবং চুলের বৃদ্ধিকে ত্বরান্বিত করে।

ব্যবহারবিধি:
সপ্তাহে ২-৩ বার এই তেল ও পাতার রস একসঙ্গে মিশিয়ে মাথার ত্বকে ভালোভাবে ম্যাসাজ করুন।

অন্তত এক ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন। চাইলে রাতে মেখে ঘুমিয়ে পড়া যেতে পারে—এর ফলে মিশ্রণটি সারা রাত মাথার ত্বকে কাজ করার সময় পায়।
প্রাকৃতিক উপায়ে চুলের পরিচর্যা করতে চাইলে নারকেল তেল ও কারিপাতার এই মিশ্রণ হতে পারে এক নির্ভরযোগ্য সমাধান।

সূত্র: এবিপি বাংলা

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park