1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

ওটস কি সবার জন্য উপকারী?

  • আপডেট সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ১৫২ বার পঠিত

লুচি-পরোটা কিংবা রুটির জায়গা এখন অনেকের সকালের নাশতায় থাকে ওটস। বিশেষ করে ওজন কমাতে ইচ্ছুক মানুষদের মধ্যে এর চাহিদা বেশি। অনেকেই বিশ্বাস করেন, শুধু ওটস খেলেই ওজন কমে যাবে। কিন্তু পুষ্টিবিদদের মতে, এই ধারণা সঠিক নয়।
ওটস পুষ্টিকর হলেও, সব ধরনের শারীরিক অবস্থায় এটি উপকারী নাও হতে পারে। চলুন, জেনে নিই ওটস খাওয়া নিয়ে যারা সাবধানে থাকবেন?
আইবিএস রোগী

যাদের ‘ইরিটেবল বাওয়েল সিনড্রোম’ বা আইবিএস আছে, তাদের জন্য বেশি ফাইবার খাওয়া ক্ষতিকর হতে পারে। ওটসে ফাইবারের পরিমাণ বেশি, যা এই রোগীদের পেট ফাঁপা, গ্যাস্ট্রিকের সমস্যা বাড়াতে পারে। তাই আইবিএস থাকলে ওটস খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

ডায়াবেটিক রোগী
ওটসে কার্বোহাইড্রেট থাকে। ফলে এটি রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে। চিকিৎসকরা বলছেন, ডায়াবেটিক থাকলেও পরিমিতভাবে ওটস খাওয়া যেতে পারে। তবে পরিমাণ ঠিক রাখা জরুরি।

মিনারেলস ঘাটতি যাদের
অনেকে আয়রন বা ক্যালসিয়ামের ঘাটতিতে ভোগেন। ওটসে থাকা ‘ফাইটিক অ্যাসিড’ শরীরে এসব মিনারেল শোষণে বাধা দিতে পারে। তাই এমন সমস্যা থাকলে ওটস এড়িয়ে চলাই ভালো।

সূত্র: এই সময়

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park