1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

গরমে মাথা ঘামানো থেকে চুল ঝরছে? সমাধান কী

  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১০৭ বার পঠিত

গরমে প্রায় সবারই মাথার ত্বক ঘামে। আর ঘাম যখন ধুলাবালির সঙ্গে মিশে চুলের গোড়ায় জমতে শুরু করে, তখনই দেখা দেয় নানা সমস্যা। চুলপড়া, খুশকি, মাথার ত্বকে অস্বস্তিকর চুলকানি, লালচে ভাব—অনেক কিছু হতে পারে। আর এ রোগের একটি নামও আছে—সেবোরিক ডার্মাটাইটিস।

এক ধরনের ছত্রাকজাত ইস্টের সংক্রমণে এই রোগ হয়। মাথার ত্বকে ঘাম আর ধুলা-ময়লা জমে হেয়ারফলিকলের মুখ বন্ধ হয়ে গেলে এই সমস্যা দেখা দেয়। এতে এক দিকে চুলের গোড়া আলগা হয়ে যায়। অন্য দিকে মাথার ত্বকে ব্যাকটেরিয়া আর ছত্রাক সংক্রমণের সম্ভাবনা বেড়ে যায়।

দেখা দেয় ব্যাকটেরিয়া বা ছত্রাকজাত নানা ধরনের রোগ।
সেবোরিক ডার্মাটাইটিস হলে চুল পড়া, মাথার ত্বক চুলকানো, র‌্যাশ বেরোনোর মতো সমস্যা হতে পারে। আর এই সবই হয় ছত্রাকজাত ইস্ট থেকে। যে ইস্ট ত্বকেই থাকে।

কিন্তু ঘাম আর ময়লার উপস্থিতিতে তা এক ধরনের প্রদাহ তৈরি করে। যা থেকে গরমে চুল ঝরতে পারে।
সমাধান কী

প্রতিদিন চুল পরিষ্কার করুন। কম রাসায়নিক যুক্ত, সালফেট মুক্ত হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুতে পারেন।
চুলের স্বাস্থ্যের খেয়াল রাখুন।

এই ধরনের সমস্যার সঙ্গে লড়াই করার জন্য সবার আগে চুলের গোড়া মজবুত হওয়া দরকার। তাই ভিটামিন বি১২, আয়রন ও প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে। চুলের স্বাস্থ্য ভাল রাখার জন্য এটি খুবই জরুরি।

প্রচুর পরিমাণে পানি পান করুন। অনেক সময় শরীরে পানিশূন্যতা হলেও তা চুলের স্বাস্থ্যের ক্ষতি করে। তাই শরীর ও চুলকে আর্দ্র রাখুন।
অ্যাপল সাইডার ভিনেগার দিয়ে চুল ধুয়ে নিন। প্রথমে এক লিটার পানি নিন। তাতে আধ কাপ অ্যাপল সাইডার ভিনেগার গুলে নিন। চুলে শ্যাম্পু করার পরে ওই পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এতে মাথার ত্বকের পিএইচ ব্যালান্স বজায় থাকবে। চুলের ব্যাকটেরিয়া বা ছত্রাকের বৃদ্ধি নিয়ন্ত্রণে থাকবে।

এর পরও সমাধান না হলে অবশ্যই ত্বক বা চুলের চিকিৎসকের পরামর্শ নিন।

সূত্র : আনন্দবাজার ডট কম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park