বৃষ্টির দিনে গরম ধোঁয়া ওঠা চায়ের সঙ্গে মুচমুচে পাকোড়ায় কামড় বসালে জমে যায়। ছোট-বড় সবাই পাকোড়া খেতে পছন্দ করেন। কিন্তু কখনো সুজি দিয়ে পাকোড়া তৈরি করেছেন? সুজির তৈরি এই পাকোড়া খেতে যেমন সুস্বাদু, তেমনি বানানোও সহজ। বর্ষার দিনে ঝটপট বানিয়ে নিন সুজির পাকোড়া।
রইল রেসিপি।
উপকরণ
সুজি- এক কাপ
পেঁয়াজ- একটি মিহি করে কাটা
কাঁচা মরিচ- ২টি ছোট করে কাটা
আদা কুচানো- এক চা চামচ
ধনে পাতা- ২ টেবিল চামচ মিহি করে কাটা
দই- আধা কাপ
হলুদ- আধ চা চামচ
গরম মশলা- এক চা চামচ
তেল- পরিমাণ মতো
মরিচের গুঁড়া- আধা চা চামচ
প্রণালী
একটি পাত্রে সুজি নিন। পেঁয়াজ ভালো করে কেটে নিন। এতে আদা কুচি দিয়ে নিন।
এবার মিহি করে কাটা কাঁচা মরিচ ও দই দিন। সঙ্গে লবণ, হলুদ, মরিচের গুঁড়া ও গরম মশলা যোগ করুন। চাইলে এতে অন্যান্য সবজি দিতে পারেন। এবার পানি দিয়ে ব্যাটার তৈরি করুন।
ব্যাটার তৈরি হয়ে গেলে প্যান গরম করে তেল দিন। তেল ভালোভাবে গরম হলে কিছু ব্যাটার দিয়ে পাকোড়া ভাজতে থাকুন। মাঝারি আঁচে মুচমুচে না হওয়া পর্যন্ত ভাজুন। শেষে চাটনির সঙ্গে গরম গরম পরিবেশন করুন।
সূত্র : আজকাল
Leave a Reply