1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

হজমশক্তি বাড়াতে যে খাবারগুলো খাওয়া জরুরি

  • আপডেট সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৯২ বার পঠিত

প্রতিদিনের খাবারের তালিকায় যদি ভারী ও ফাস্ট ফুডের আধিক্য থাকে, তবে হজমের সমস্যা হওয়াটা স্বাভাবিক। পেট ফাঁপা, গ্যাস, অস্বস্তি কিংবা ব্লোটিং- এগুলো নিয়মিত ঘটলে সতর্ক হওয়ার সময় এসেছে। হজম ঠিক রাখতে জীবনযাপনে কিছু পরিবর্তনের পাশাপাশি কিছু প্রাকৃতিক খাবারও হতে পারে দারুণ উপকারী। চলুন, জেনে নিই খাবারগুলো কী কী।

আনারস
আনারসের মধ্যে রয়েছে ব্রোমেলিন নামের একটি বিশেষ এনজাইম। যা প্রোটিন ভাঙতে সাহায্য করে এবং হজম প্রক্রিয়া সহজ করে। এতে পুষ্টি শোষণও ভালো হয়।

কিউই
কিউইতে থাকে অ্যাক্টিনিডিন নামের এনজাইম।

যা মাংস ও দুধজাত খাবার হজমে বিশেষভাবে সহায়তা করে। এই ফলে থাকা ভিটামিন সি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়।
পাকা পেঁপে
প্রতিদিন সকালে এক বাটি পাকা পেঁপে খেলে হজম ভালো থাকে। ভারী খাবারের পর পেঁপে খেলে পেটের অস্বস্তি কমে যায়।

এতে থাকা প্যাপেইন নামের এনজাইম দ্রুত হজমে সাহায্য করে।
মধু
মধুর মধ্যে আছে অ্যামাইলেজ ও প্রোটিজ। এই দুই হজম সহায়ক এনজাইম খাবার ভেঙে দিতে সাহায্য করে। সেই সঙ্গে এটি সংক্রমণের ঝুঁকিও কমায়।

আদা
আদা হজমের জন্য বহুদিন ধরেই ব্যবহৃত হয়ে আসছে।

এতে রয়েছে জিঙ্গিবেন নামের একটি এনজাইম। যা খাবার থেকে পুষ্টি শোষণ ও প্রোটিন হজমে সহায়তা করে। আদা চা, আদা পানি বা রান্নায় ব্যবহার করেও উপকার পাওয়া যায়।
সূত্র : এই সময়

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park