1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

স্বাস্থ্যকর ও সুস্বাদু ফিশ কাটলেট বানানোর সহজ রেসিপি

  • আপডেট সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১২৪ বার পঠিত

মাছ বাঙালির অন্যতম প্রিয় খাদ্য। তবে কাঁটার জন্য মাছ খেতে অনেকেরই সমস্যা হয়, বিশেষ করে বাচ্চাদের। কিন্তু শুধু মাছ ভাজা বা ভুনা নয়, মাছ দিয়ে নানা রকম মজাদার আইটেম তৈরি করা যায়। এর মধ্যে ফিশ কাটলেট একটি স্বাস্থ্যকর ও মজাদার খাবার।

কম সময়ে সহজেই বানানো যায় এই কাটলেট। চলুন, জেনে নিই রেসিপি।
উপকরণ
বড় মাছের পেটি (রুই, কাতলা, আইড় বা কোরাল)—৬ পিস

লেবুর রস—১ চা চামচ

সিদ্ধ আলু—১টি

সয়া সস—১ টেবিল চামচ

ধনেপাতা কুচি—২ চা চামচ

গোলমরিচ গুঁড়া—১ চা চামচ

লবণ—স্বাদমতো

টমেটো কেচাপ—২ চা চামচ

ডিম—১টি

কর্নফ্লাওয়ার—১ টেবিল চামচ

চাট মসলা—১/২ চা চামচ

কালোজিরা—১/২ চা চামচ

তেল—ভাজার জন্য

প্রণালী
১. প্রথমে বড় মাছের পেটিগুলো অল্প পানি ও লবণ দিয়ে একটি প্যানে ঢেকে সেদ্ধ করে নিন।
২. মাছ সেদ্ধ হয়ে গেলে সেটি ঠাণ্ডা করে কাঁটা বাদ দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিন।

৩. একসঙ্গে একটি পাত্রে সিদ্ধ আলু, মাছ, ধনেপাতা, সয়া সস, কালোজিরা, চাট মসলা, গোলমরিচ, লেবুর রস, টমেটো কেচাপ ও লবণ দিয়ে ভালো করে মেশান।
৪. অন্য একটি বাটিতে ডিম ফেটিয়ে কর্নফ্লাওয়ার মিশিয়ে নিন। এবার এই ডিম-কর্ণফ্লাওয়ার মিশ্রণটি মাছের মিশ্রণে ঢেলে সব উপকরণ ভালোমতো মিক্স করুন।
৫. হাত তেল দিয়ে মেখে মাছের মিশ্রণ থেকে পরিমাণমতো নিয়ে কাটলেটের আকার দিন।

তারপর কাটলেটগুলো কর্নফ্লাওয়ারে গড়িয়ে নিন।
৬. প্যানে তেল গরম করুন। কাটলেটগুলো ডীপ ফ্রাই বা সামান্য তেল দিয়ে ফ্রাই করুন।
৭. দুই পাশে সোনালি বাদামী হয়ে এলে কিচেন টিস্যুতে তুলে অতিরিক্ত তেল শুষে নিন।
চাইলে পছন্দসই সস বা চাটনি দিয়ে পরিবেশন করুন।

এটি স্ন্যাকস হিসেবেই ভালো, আবার গরম ভাত বা পোলাওর সাথেও দারুণ লাগবে। হাতের কাছে সব উপকরণ থাকলে আজই বানিয়ে দেখুন এই সুস্বাদু ফিশ কাটলেট।
সূত্র : সাজগোজ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park