1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

টক দইয়ে ভেজাল আছে কি না, যেভাবে বুঝবেন

  • আপডেট সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ২২৯ বার পঠিত

সুপারফুড হিসেবে বিবেচিত দই স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তবে এই দই যদি ভেজাল হয় তাহলে স্বাস্থ্যের জন্যও ক্ষতিকারক হতে পারে। এমন পরিস্থিতিতে রান্নাঘরে পাওয়া কিছু জিনিসের সাহায্যে সহজেই পরীক্ষা করতে পারবেন যে দইটিতে কোনো ভেজাল আছে কি না।

গরমের দিনে দই নানাভাবে ব্যবহার করা হয়।

দই বাটারমিল্ক, লাচ্ছি ইত্যাদিতে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। এমন পরিস্থিতিতে ভেজাল দই স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি করতে পারে।
দই দীর্ঘক্ষণ সাদা ও ঘন রাখার জন্য হাইড্রোজেনেটেড তেল বা সস্তা উদ্ভিজ্জ তেল যোগ করা হয়। এই ধরনের তেলে উচ্চ পরিমাণে ট্রান্স ফ্যাটি এসিড থাকে, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক।

এ ছাড়া কিছু জায়গায় কৃত্রিম দুধ বা ভেজাল দুধ ব্যবহার করে দই তৈরি করা হয়। এই দুধে ডিটারজেন্ট, স্টার্চ, ইউরিয়া বা শ্যাম্পুর মতো ক্ষতিকারক রাসায়নিক ইতোমধ্যেই ব্যবহার করা হয়েছে।

এমন পরিস্থিতিতে এই ধরনের ভেজাল দই খেলে পেট ও লিভারের গুরুতর সমস্যা হতে পারে। এ ছাড়া এটি কিডনির ওপরও খারাপ প্রভাব ফেলতে পারে।

তাই দই খাওয়ার আগে তার বিশুদ্ধতা জানা খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য আমরা কিছু সহজ টিপস ব্যবহার করতে পারি। যার সাহায্যে আমরা সহজেই জানতে পারি যে দই আসল কি না।

দইয়ের বিশুদ্ধতা শনাক্ত করার জন্য আমরা আমাদের হাত ব্যবহার করতে পারি। দই খাওয়ার আগে আঙুল ও বুড়ো আঙুলের মধ্যে ঘষে নিন।

এ ক্ষেত্রে যদি দই সম্পূর্ণরূপে গলে যায়, তাহলে সেই দই ভেজাল নয়। কিন্তু যদি এর ঘনত্ব সাবানের মতো আঠালো থাকে, তাহলে সেই দই ভেজাল হতে পারে।

এ ছাড়া আমরা দইয়ের গন্ধ নিয়েও বুঝতে পারি দইয়ে ভেজাল আছে কি না। খাঁটি দইয়ের টক স্বাদ এবং প্রাকৃতিক সুবাস থাকে। অন্যদিকে যদি এই গন্ধ ছাড়া আপনি দইয়ে কোনো ধরনের গন্ধ অনুভব না করেন তবে এটি ভেজালের কারণ হতে পারে।

তাই দই কেনার সময় কিছু বিষয়ের দিকে বিশেষ মনোযোগ দিতে হবে। দইয়ের প্যাকেটে বিএসটিআইয়ের অনুমোদন আছে কি না, সেটা লেখা থাকা খুবই গুরুত্বপূর্ণ। এ ছাড়া দই কেনার সময় অবশ্যই এর উৎপাদন ও মেয়াদ শেষ হওয়ার তারিখ দেখে নিতে হবে।

সূত্র : নিউজ ১৮

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park