1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

যেসব পাতার ব্যবহারে কমবে চুল পড়া

  • আপডেট সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৮৩ বার পঠিত

বর্ষায় নারী-পুরুষ প্রায় সবারই চুলের বেহাল দশা লক্ষ্য করা যায়। এ সময় অতিরিক্ত আর্দ্রতার কারণে স্ক্যাল্পে তেলতেলে ভাব বেড়ে যায়। এর ফলে মাথায় ময়লা জমে এবং চুল পড়ার সমস্যা বাড়ে। পাশাপাশি চুলে ফ্রিজিনেস বাড়ে।

অনেক সময় ফাঙ্গাল ইনফেকশনও দেখা দেয়। তবে বর্ষায় চুলের সমস্যা এড়াতে দুটি পাতা দারুণ কাজে দেয়। কোন দুই পাতার সাহায্যে চুলের সমস্যা দূর করবেন, জেনে নিন।
নিমপাতা

চুলের বৃদ্ধিতে সাহায্য করে নিমপাতা।

এই ভেষজ উপাদান স্ক্যাল্পে পুষ্টি জোগায়, চুল পড়া কমায় এবং স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ায়। এই পাতায় থাকা অ্যান্টি-ফাঙ্গাল উপাদান স্ক্যাল্পে চুলকানি, খুশকির সমস্যা কমায়। বর্ষাকালে স্ক্যাল্প পরিষ্কার করার জন্য নিমপাতার সাহায্য নিতে পারেন।
কিভাবে ব্যবহার করবেন

যেকোনো হেয়ার অয়েলের সঙ্গে নিম তেল মিশিয়ে স্ক্যাল্প ও চুলে মালিশ করতে পারেন।

এ ছাড়া পানির সঙ্গে নিমপাতা ফুটিয়ে নিন। ওই মিশ্রণটি স্প্রে বোতলে নিয়ে চুল ও স্ক্যাল্পে স্প্রে করতে পারেন। নিমপাতার প্যাক বানিয়েও ব্যবহার করতে পারেন। এক মুঠো নিমপাতা টক দইয়ের সঙ্গে পেস্ট করে স্ক্যাল্প ও চুলে মেখে নিন।

গ্রিন টি

গ্রিন টি-এ থাকা অ্যান্টি-অক্সিডেন্ট চুল পড়া কমায়।

এই পাতার মধ্যে রয়েছে ভিটামিন ই, যা ফ্রি-র‍্যাডিকেলের সঙ্গে লড়াই করতে এবং চুল পড়া কমায়। চুলের অকালপক্কতা রোধ করে গ্রিন টি। নতুন চুল গজাতেও সাহায্য করে এই ভেষজ উপাদান।
কিভাবে ব্যবহার করবেন

চুলের দৈর্ঘ্য মাথায় রেখে পরিমাণমতো পানি নিন। এতে চা পাতা দিয়ে ফুটিয়ে নিন এবং চা ছেঁকে নিন। শ্যাম্পু করার পর এই গ্রিন টি ফোটানো পানি মাথায় ঢালুন। আঙুল দিয়ে স্ক্যাল্পে ভালো করে মালিশ করবেন। তার আগে অবশ্যই মিশ্রণটি ঠাণ্ডা করে নেবেন। চুলে চায়ের লিকার ঢালার পর ১৫ মিনিট অপেক্ষা করুন। তারপর পরিষ্কার পানি দিয়ে আবার মাথা ধুয়ে নিন। এই চায়ের লিকার হেয়ার মাস্কে মিশিয়েও ব্যবহার করতে পারেন।

সূত্র : এই সময়

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park