1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

তামার পাত্রে টক পানি খেলে হতে পারে যে ক্ষতি

  • আপডেট সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১১৫ বার পঠিত

আগেকার দিনে তামার পাত্রে খাবার খাওয়াকে স্বাস্থ্যকর অভ্যাস বলে বিবেচনা করা হতো। অনেকে বিশ্বাস করেন, তামা শরীর থেকে টক্সিন দূর করে, হজমশক্তি বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে। কিন্তু স্বাস্থ্যকর এই অভ্যাসটিই বিপজ্জনক হয়ে উঠতে পারে, যদি সেই পাত্রে লেবুর রস বা কোনো টক পদার্থ রাখা হয়।

এ বিষয়ে আমেরিকান কেমিক্যাল সোসাইটি, অ্যাপ্লায়েড ওয়াটার সায়েন্স জার্নাল এবং ফুড সায়েন্স নিউট্রিশন জার্নালের গবেষণা সতর্ক করেছে।

কী বলছে সেই গবেষণায়, চলুন জেনে নেওয়া যাক।
তামার পাত্রে পানি খাবেন কিভাবে

তামার পাত্রে ভেজানো পানি শুধু সকালে খালি পেটে পান করা স্বাস্থ্যসম্মত। অ্যাপ্লায়েড ওয়াটার সায়েন্স জার্নালে প্রকাশিত এক গবেষণায় জানা গেছে, তামার পাত্রে রাখা পানিতে তামার মাত্রা ০.০০৯ থেকে ০.৮২৩ মিলিগ্রাম/লিটার পর্যন্ত থাকতে পারে, যা স্বাভাবিক। তাই সারা দিনে এক গ্লাস পানি তামার পাত্র থেকে খেতেই পারেন।

তবে লেবুর রস, ভিনিগার, তেঁতুলের মতো টক জাতীয় এসিডিক পদার্থ তামার পাত্রে রেখে ব্যবহার করতে সতর্ক করা হয়। ফুড সায়েন্স নিউট্রিশন জার্নালে প্রকাশিত তথ্য অনুযায়ী, অতিরিক্ত তামা গ্রহণে লিভার ও কিডনির সরাসরি ক্ষতি হতে পারে। এর সঙ্গে শ্বাসনালিতে প্রদাহ, মাথা ঘোরা, বমি, পেটের সমস্যা প্রভৃতিও হতে পারে।

তামার পাত্র পরিষ্কারের সঠিক উপায়

তামার পাত্র পরিষ্কার করার সময় অনেকেই লেবু দিয়ে ঘষে পরিষ্কার করেন।

এটি ঠিক হলেও সেই পাত্রে সঙ্গে সঙ্গেই খাবার পরিবেশন করা বিপজ্জনক। তাই শুধু লেবু দিয়ে পরিষ্কার করার পরিবর্তে লেবুর রসের সঙ্গে সামান্য লবণ মিশিয়ে পরিষ্কার করুন। তারপর গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিন। পুরোপুরি শুকিয়ে গেলে তারপরই ব্যবহার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park