1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

যেসব ভুলে কড়া ডায়েটেও কমছে না ওজন

  • আপডেট সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১১৬ বার পঠিত

আমাদের মধ্যে অনেকেই ওজন কমানোর জন্য কঠোর ডায়েট করেন। প্রথমদিকে খানিকটা ফলাফল মিললেও কিছুদিন পর ওজন আগের মতো হয়ে যায় বা একেবারেই কমে না। এর মূল কারণ ডায়েটের ভুল। শুধু খাবার কমানোই নয়, সঠিক নিয়ম না মানলে যতই চেষ্টা করুন না কেন, কাঙ্ক্ষিত ফল মিলবে না।

কোনো অভ্যাসে এই সমস্যা, চলুন জেনে নেওয়া যাক।
অনেকে মনে করেন কম খেলেই বুঝি দ্রুত ওজন কমবে। কিন্তু শরীরে কম ক্যালরি গেলে সেটি উপোসের সমতুল্য হয়ে ওঠে। এতে পাকক্রিয়া ধীর হয়ে যায়, ফলে শরীর কম ক্যালরি খরচ করতে শুরু করে।

ওজন কমার পরিবর্তে শক্তি কমে যায়, দুর্বলতা আসে এবং ধীরে ধীরে ওজনও স্থির হয়ে যায়। তাই স্বাস্থ্যকর ডায়েটে পর্যাপ্ত পরিমাণে ক্যালরি ও পুষ্টি থাকা জরুরি।
ডায়েটে শুধু কার্বোহাইড্রেট বা ফলমূল রাখলেই হবে না। প্রোটিন কম খেলে ওজন কমানোর গতি থেমে যায়।

প্রোটিন শরীরের মাংসপেশি মজবুত রাখে এবং দীর্ঘ সময় পেট ভরা রাখে। এ ছাড়া প্রোটিন হজমে বেশি শক্তি খরচ হয়, যা ক্যালরি বার্ন বাড়ায়। তাই প্রতিদিনের ডায়েটে ডিম, ডাল, মাছ, মুরগি, দুধজাত খাবার বা সয়াবিন রাখা জরুরি।
অনেক সময় আমরা ডায়েটের সময় খাবারের মূল অংশে ক্যালরি কমালেও পানীয়, সস, ড্রেসিং বা ভাজাপোড়া খাবারকে গুরুত্ব দিই না। যেমন—চায়ের চিনি, কফির ক্রিমার, সালাদের মায়োনিজ, প্যাকেটজাত জুস বা ঠাণ্ডা পানীয়তে প্রচুর ক্যালরি থাকে।

এগুলো অজান্তেই ওজন কমার পথে বাধা দেয়।

শুধু ডায়েট মেনে চলা যথেষ্ট নয়। শরীরের বাড়তি চর্বি কমাতে নিয়মিত ব্যায়াম দরকার। যদি ব্যায়াম একেবারেই না করা হয়, তবে খাওয়া কমালেও ওজন দ্রুত নামবে না। আবার শুধু ব্যায়াম করেও হবে না, এর সঙ্গে সুষম খাবারের সমন্বয় করতে হবে। হাঁটা, দৌড়ানো, যোগব্যায়াম বা জিমে ক্যালরি বার্ন করার পাশাপাশি শরীর টোনড রাখতেও ব্যায়াম অপরিহার্য।

ওজন কমাতে ঘুম ও মানসিক প্রশান্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পর্যাপ্ত ঘুম না হলে শরীরে কর্টিসল নামক হরমোন বেড়ে যায়, যা ক্ষুধা বাড়ায় এবং শরীরে চর্বি জমতে সাহায্য করে। একইভাবে অতিরিক্ত স্ট্রেস থাকলেও ওজন কমা কঠিন হয়ে পড়ে। তাই প্রতিদিন অন্তত ৭–৮ ঘণ্টা ঘুমানো এবং মানসিক চাপ কমানো জরুরি।

ডায়েট করেও যদি ওজন না কমে, তবে বুঝতে হবে কোথাও না কোথাও ভুল হচ্ছে। খুব কম খাওয়া, প্রোটিনের অভাব, লুকানো ক্যালরি, ব্যায়ামের ঘাটতি ও ঘুম বা স্ট্রেসের সমস্যা—এই পাঁচটি কারণই সবচেয়ে সাধারণ।

ওজন কমানোর জন্য শুধু খাবার কমানো নয়, বরং সুষম ডায়েট, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম ও স্বাস্থ্যকর জীবনযাপন—এই সবকিছুর সমন্বয়ই সফলতার চাবিকাঠি।

সূত্র : টিভি৯ বাংলা

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park